ভোররাতের বৃষ্টির বিন্দু জমে আছে লিলি ফুলে। সাধনাপুর, রাঙামাটি, ৭ জুনঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। শিশুরত্ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৭ জুন
বিজ্ঞাপন
ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের গোয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। গোয়াতলা, ময়মনসিংহ, ৭ জুন
বিজ্ঞাপন
সাপ্তাহিক হাটে কাঁঠাল এনেছিলেন বাগানিরা। ক্রেতার অভাবে বিক্রি করতে না পেরে অনেকে নদীর ঘাটে কাঁঠাল ফেলে চলে যান। ফেলে যাওয়া কাঁঠাল পচে যাচ্ছে নদীর ঘাটে। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ৭ জুনবৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে পড়ে শালিকটি। বৃষ্টি শেষে পাখিটি গাছের ডালে বসে পালক ঝেড়ে নিচ্ছে। উলুছড়া পাহাড়, রাঙামাটি, ৭ জুনবৃষ্টিস্নাত ফুরুসগাছ। ভদ্রঘাট শেখপাড়া, সিরাজগঞ্জ, ৭ জুনসবজির মাচায় ঘুরে বেড়াচ্ছে গিরগিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৭ জুনমাঠে ফুটবল খেলছে শিশুরা। শিমুলিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ৭ জুনগ্রামের মাঠে ভুট্টা শুকাচ্ছেন কৃষক। ভাটিপাড়া, কুমিল্লা, ৭ জুনজমিতে জমে থাকা পানি শুকিয়ে যাচ্ছে। সেখানে আটকে থাকা মাছ ধরছে শিশু–কিশোরেরা। পাগলাপীর, রংপুর, ৭ জুনবরইগাছের ডালে বসে আছে ঘুঘু। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুনরাস্তার দুই পাশে সারি সারি গাছ। গাছের ছায়াঘেরা পথ ধরে স্কুলে যাচ্ছে এক শিশু। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুনধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের সামনে মানববন্ধনে কর্মজীবী নারীরা। আজ পল্লবীর শিশু ধর্ষণ-হত্যার মামলায় রায়ের আগে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। জজ আদালত চত্বর, ঢাকা, ৭ জুনভ্যানচালক স্বামী শহরে যাবেন কাঁচা তাল নিয়ে, তার জন্য সকালের খাবার এনে দেন স্ত্রী। বটিয়াঘাটা, খুলনা, ৭ জুনলিচুর মৌসুম এখন শেষের দিকে। বাগানের গাছ থেকে লিচু ছিঁড়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। হরকলি, রংপুর, ৭ জুনরাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ৭ জুন ছয়দফা দাবিতে বিক্ষোভে ইন্টার্ন চিকিৎসকেরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা, ৭ জুনহামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ির উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা। বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা, ৭ জুনহারভেস্টারে ধান কাটা খরচ কম, তাই এখন যন্ত্রের ব্যবহার বাড়ছে। রামজীবন, রংপুর, ৭ জুনসাপ্তাহিক বাজারে ঝুড়িভর্তি টাটকা লটকন ফল নিয়ে বসেছেন এক বিক্রেতা। এই মৌসুমি ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। মারমা বাজার, বান্দরবান, ৭ জুনমাঠে কাজের একফাঁকে গরমে কাহিল হয়ে পড়েছেন তিন কৃষক। পথের ধারে তালগাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন তাঁরা। নন্দীপাড়া, বগুড়া, ৭ জুনচট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যাওয়া পিকআপভ্যান। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। মিরসরাই, চট্টগ্রাম, ৭ জুন