রস সংগ্রহের জন্য খেজুরগাছে হাঁড়ি বাঁধছেন গাছি সাদ্দাম হোসেন। পসরা, সদর উপজেলা, ফরিদপুর, ৬ জানুয়ারিরাঙামাটি জেলা নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা আয়োজিত মেলায় ক্রেতা–দর্শনার্থীদের ভিড়। আশিকা কনভেনশন, রাঙামাটি, ৬ জানুয়ারি
বিজ্ঞাপন
ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী। রাজশাহী কলেজ, রাজশাহী, ৬ জানুয়ারি
বিজ্ঞাপন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও এডিশন ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও শীর্তাত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা বিদ্যালয় মাঠ, পাটগ্রাম, লালমনিরহাট, ৬ জানুয়ারিচারপাশ কুয়াশায় ঢাকা। এর মধ্যেই চা–বাগানে পাতা তুলছেন এক চা–শ্রমিক। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬ জানুয়ারিখাদ্যের সন্ধানে শর্ষেখেতের ওপর দিয়ে বকের ওড়াউড়ি। বালি খাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ৬ জানুয়ারিবাড়ির উঠানে মাষকলাইয়ের ডাল শুকাতে দিয়েছেন আমেনা বেগম। চর শালুকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৬ জানুয়ারিতীব্র শীত আর হিমেল বাতাসের মধ্যে জমিতে হাল চাষ করছেন বাবু মিয়া। শহরতলির বাহাদুরসিং এলাকা, রংপুর, ৬ জানুয়ারিদুপুর অবধি সূর্য ওঠেনি। এতে মানুষের মতো ঠান্ডায় কষ্ট পাচ্ছে গবাদিপশুও। তাই গবাদিপশুর গায়ে দেওয়া হয়েছে গরম কাপড়। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬ জানুয়ারিফুলে ফুলে ঢেকে গেছে শর্ষেখেত। সেই খেতে ছাগল তাড়াতে জমির পাশে পাহারা দিচ্ছে শিশুটি। জোত আদম, দাপুনিয়া, পাবনাকয়েক দিন পর সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে। কাপড় ধুয়ে সেই রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। হাউজপাড়া, আটুয়া, পাবনাসারা দিন সূর্যের দেখা নেই। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে মানুষের পাশাপাশি প্রাণীরাও। ফুটপাতে থাকা মানুষের সঙ্গে ঘুমাচ্ছে একটি কুকুর। কাজির দেউড়ি এলাকা, চট্টগ্রাম, ৬ জানুয়ারিচট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাটেল এক্সপো’ বা গবাদিপশু প্রদর্শনী। এতে চট্টগ্রামের বিভিন্ন জাতের গরু প্রদর্শন করা হয়। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে শত শত মানুষ এই প্রদর্শনী উপভোগ করেন। ৬ জানুয়ারিনির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে রোডমার্চ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেখানে উপস্থিত ছিলেন শন্তু লারমা, রানা দাশগুপ্তসহ সংগঠনটির নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে, চট্টগ্রাম, ৬ জানুয়ারিদেশজুড়ে শীতের তীব্রতা বাড়ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে; বিশেষ করে শিশুরা। ঢাকা শিশু হাসপাতাল, ৬ জানুয়ারি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেন দলটির নেতা–কর্মীরা। শাহবাগ, ঢাকা, ৬ জানুয়ারিমূকাভিনয় গ্রুপ ‘মাইম ফেস’–এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শিত হয় ‘গাছই জীবন’ শীর্ষক মূকাভিনয়। জিমখানা লেক, নারায়ণগঞ্জ, ৬ জানুয়ারি পাবনা প্রেসক্লাবের আয়োজনে চলছে মাসবাপী শিল্প ও বাণিজ্য মেলা। ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড়। রেলওয়ে স্টেশন মাঠ, পাবনা, ৬ জানুয়ারিদর্শনার্থী দেখলে ছুটে আসে ডুলাহাজারা সাফারি পার্কের হরিণগুলো। চকরিয়া, কক্সবাজার, ৬ জানুয়ারি