ঝিনাইদহের শৈলকুপায় মাঠের পর মাঠ চাষ হওয়া পেঁয়াজের গাছ মারা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ভেজাল বীজে এ অবস্থা হয়েছে। মরা পেঁয়াজগাছ দেখাচ্ছেন এক কৃষক। মনোহরপুর গ্রাম, শৈলকুপা, ঝিনাইদহ, ১৫ জানুয়ারিকুয়াশাচ্ছন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত গতির কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে, তার সঙ্গে বেড়েছে দুর্ঘটনা। তাই হাইওয়ে পুলিশ মহাসড়কে স্পিডগান দিয়ে যানবাহনের অতিরিক্ত গতি পরখ করছে। নতুন শিকারপুর এলাকা, উজিরপুর, বরিশাল, ১৫ জানুয়ারি
বিজ্ঞাপন
পৌষসংক্রান্তি উপলক্ষে ‘সাকরাইত’ উদ্যাপন অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করছে কোল ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক দলগুলো। ফিল্টিপাড়া, সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জানুয়ারি
বিজ্ঞাপন
বাউল সাধক মরমি কবি খোদা বক্স সাঁইজির স্মরণোৎসবে ভক্তদের গান পরিবেশনা। জাহাপুর আখড়াবাড়ি, আলমাডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা, ১৫ জানুয়ারিসড়ক বিভাজক পুনর্নির্মাণের কাজ চলছে। মাটি পড়ে আছে আশপাশের এলাকাজুড়ে। এতে গাড়ি চললেই পুরো এলাকায় তৈরি হয়েছে ধুলায় আচ্ছন্ন পরিবেশ। চলাচল করা মানুষ বিপাকে পড়ছে। সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা, ১৬ জানুয়ারিরাতে ঠান্ডায় জবুথবু অবস্থা। বাড়ির আঙিনায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের জন্য তাপ নিচ্ছেন তিনি। রাঙ্গাপানি গ্রাম, রাঙামাটি, ১৬ জানুয়ারিমাঘের হাড়কাঁপানো শীত আর কুয়াশায় জবুথবু মানুষ। সরদারপাড়া, রংপুর, ১৬ জানুয়ারিমাঘের শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। গত কয়েক দিনের তুলনায় আজ সোমবার তাপমাত্রা সামান্য বাড়লেও বেড়েছে ঘন কুয়াশার দাপট। মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। সকালে ঘন কুয়াশার মধ্যেই প্রয়োজনীয় কাজে বের হয়েছেন সাধারণ মানুষ। সকাল সাড়ে নয়টা। শিংপাড়া, সদর উপজেলা, পঞ্চগড়, ১৬ জানুয়ারিএকদিকে চলছে চারা পেঁয়াজ রোপণ, অন্যদিকে খাবার খাচ্ছেন কৃষকেরা। দেশের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সুজানগরে এখন পেঁয়াজ লাগানোর ধুম পড়েছে। চৈত্র মাসে বাজারে আসা এ পেঁয়াজ বাঁধাই করে সারা বছর বিক্রি করেন তাঁরা। গাজনার বিল, সুজানগর, পাবনা, ১৬ জানুয়ারিকুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় প্রায় দুই বছর আগে গড়ে উঠেছে ফয়সাল স্যানিটারি। এখানে রড, সিমেন্ট ও বালু দিয়ে তৈরি হয় বিভিন্ন পশুপাখি ও গৃহ সাজসজ্জার মালামাল। প্রতিটি পশুপাখির দাম, আকার, মানভেদে ৮ থেকে ৪০ হাজার টাকার মতো। ১৬ জানুয়ারিখুলনা থেকে জাহাজে এসেছে চাল। জাহাজে বরিশাল নিয়ে আসতে তিন দিন লাগে। সেই চাল খালাস করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। তাঁরা পারিশ্রমিক হিসেবে দিনপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পান। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিকদের কাজ করতে হয়। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল নগর, ১৬ জানুয়ারিপ্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনতে ভোররাতে ওএমএসের দোকানের সামনে অবস্থান নিয়েছেন নারীরা। ভেদভেদী, রাঙামাটি, ১৬ জানুয়ারিবাঁশের আগায় বসে জিরিয়ে নিচ্ছে পানকৌড়িগুলো। কিছুক্ষণ পরই আবার নামবে পানিতে মাছ ধরতে। ডিক্রির চর, নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারিপানি কমার সঙ্গে সঙ্গে হাওরে চলছে বোরো রোপণ। হাওরের নিচু স্থানে এখনো পানি রয়েছে। পানি কম থাকায় ঠেলা জাল দিয়ে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি। চামাউড়াকান্দি হাওর, সদর উপজেলা, সিলেট, ১৬ জানুয়ারিবোরো ধান ঘরে তুলছেন কৃষকেরা। ধান তোলা শেষে অনেকে খড় বিক্রির পাশাপাশি গবাদিপশুর খাবারের জন্য খড় সংগ্রহ করে রাখেন। সকালের রোদে খড় শুকিয়ে বাড়ি নিচ্ছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেট, ১৬ জানুয়ারিতাঁরা দুজন ফেরিওয়ালা। গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করেন তাঁরা। পাড়ামহল্লায় যাওয়ার আগে টুকরিতে পণ্য সাজিয়ে নিচ্ছেন দুজন। কুমারগাঁও এলাকা, সিলেট, ১৬ জানুয়ারিশীতের সকালে নৌকায় বসে জাল দিয়ে নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। মাছ ধরা নৌকার পাশে উড়ছে চিল। টুকেরবাজার, সদর উপজেলা, সিলেট, ১৬ জানুয়ারিময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী পুষ্প মেলায় ফুল দেখছে এক শিক্ষার্থী। টাউনহল শহীদ মিনার চত্বর, ময়মনসিংহ, ১৬ জানুয়ারিরংপুরের গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত-নবনিদাস এলাকায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও রংপুর বন্ধুসভার সহযোগিতায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি ফাতেমা বেগম। ১৬ জানুয়ারিবেশ কিছুদিন পর সকালে ঝকঝকে রোদের দেখা মিলছে। সেই রোদ পোহাতে বাড়ির বাইরে বের হয়েছেন প্রবীণ এই ব্যক্তি। খয়রান, সুজানগর, পাবনা, ১৬ জানুয়ারি