একঝলক (১৪ জানুয়ারি ২০২৫)

তিস্তার চরে আলুখেতে সেচ দিতে নৌকায় করে সেচযন্ত্র নিয়ে এসেছেন চাষি। এরপর নদী থেকে পানি সেচের মাধ্যমে খেতে দেওয়া হবে। বালাপাড়া, কাউনিয়া, রংপুর। ১৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
কাপড় বোনার জন্য রঙিন সুতা ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছেন এক তরুণী। ওয়াগগা মহাজনপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ১৪ জানুয়ারি
বাজারে শীতকালীন সবজির দামে এ বছর লোকসান গুনছেন কৃষক। জমিতে লাগানো শালগম বা ওলকপির দাম প্রথম অবস্থায় ভালো পেলেও এখন অনেক কমে গেছে। আড়তে পাঠানোর জন্য বস্তাবন্দী করা হয়েছে এসব সবজি। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ১৪ জানুয়ারি
সাইকেলে করে গৃহস্থালির জিনিসপত্র বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। নওয়াপাড়া, বাগেরহাট, ১৪ জানুয়ারি
শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া এলাকা থেকে দুই একর জমির ধানের খড় কিনে ট্রলারে করে নিয়ে আসা হয়েছে। এসব খড় বাড়িতে গবাদিপশুকে খাওয়ানো হবে। লামছড়ি সড়ক, চরবাড়িয়া, বরিশাল, ১৪ জানুয়ারি
কুয়াশার মধ্যে খুলনা-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল করছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে তিন চাকার যানও। নওয়াপাড়া, বাগেরহাট, ১৪ জানুয়ারি
কুয়াশা ভেদ করে সকালের আলো ফুটতেই কাজে ছুটেছেন কর্মজীবীরা। গরু নিয়ে মাঠের দিকে চলেছেন এক নারী। টেবুনিয়া, পাবনা, ১৪ জানুয়ারি
চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। সচিবালয়ের সামনে, ঢাকা, ১৪ জানুয়ারি
বোরো ধান রোপণের মৌসুম এখন। উচ্চ ফলনশীল জাতের এসব ধান রোপণের জন্য বীজতলা থেকে চারা উত্তোলন করছেন দিনমজুর কৃষক। এসব চারা তুলে আঁটি বেঁধে নিয়ে যাওয়া হবে জমিতে রোপণের জন্য। কৃষি খামার, টেবুনিয়া, পাবনা, ১৪ জানুয়ারি
ট্রাক থেকে আলুর বস্তা নামাচ্ছেন এক শ্রমিক। সোবহানী ঘাট, সিলেট, ১৪ জানুয়ারি
চিনিকলে শুরু হয়েছে মাড়াই মৌসুম। দূর থেকে আখ এনে চিনিকলের বেল্টে ফেলা হচ্ছে। মথুরাপুর, মধুখালী, ফরিদপুর, ১৪ জানুয়ারি
খেত থেকে তুলে আনার পর হলুদ পরিষ্কার করছেন এক নারী। কাপ্তাই, রাঙামাটি, ১৪ জানুয়ারি
ফরিদপুরের দর্শনীয় স্থান মথুরাপুর দেউল। প্রতিদিন দেউল দেখতে ভিড় করেন পর্যটকেরা। মথুরাপুর, মধুখালী, ফরিদপুর, ১৪ জানুয়ারি
শীতের সকালে রোদে বসে পত্রিকা পড়ছেন এক ব্যক্তি। রেলস্টেশন, সিলেট, ১৪ জানুয়ারি
ঢাকা–আশুলিয়া মহাসড়কের বেহাল দশা। ধুলাবালু ও ভাঙাচোরা সড়কের কারণে যানবাহনচালক ও পথচারীদের পড়তে হয় বিপাকে। জিরাব, আশুলিয়া, ঢাকা, ১৪ জানুয়ারি
কম্বল বোনার আগে সুতা গোটাচ্ছেন তাঁতি। কিসমত কেশুরবাড়ি, ঠাকুরগাঁও, ১৪ জানুয়ারি
পৌষসংক্রান্তি উপলক্ষে পুরোনো রীতি অনুসারে বাড়ির উঠানে আলপনা আঁকছেন গৃহবধূ। কৃষ্ণনগর, জুড়ী, মৌলভীবাজার, ১৪ জানুয়ারি
গাছের সারির মাঝ দিয়ে চলে যাওয়া সড়কে যানবাহন চলাচল করছে। লাহিনী বটতলা-সান্দিয়ারা সড়ক, কুষ্টিয়া, ১৪ জানুয়ারি
কাদা ঘেঁটে মাছ ধরছে শিশু-কিশোরেরা। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১৪ জানুয়ারি
গবাদিপশুর জন্য কাটা কলাপাতা ভারের এক দিকে তুলেছেন আবদুর রশিদ মিয়া। অন্যদিকে তুলেছেন নাতিকে। বেজোড়া, শাজাহানপুর, বগুড়া, ১৪ জানুয়ারি
গাছর ডালে বসে আছে মুনিয়া পাখি। নিমগাছি, ধুনট, বগুড়া, ১৪ জানুয়ারি