মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শেষ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে। ঢাকা, ১৭ ডিসেম্বরবিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে সলিমুল্লাহ মুসলিম হলে বিশাল পতাকা টাঙিয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানযট। বাংলামোটর, ঢাকা, ১৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
নিজের খেত থেকে আমন ধান মাড়াই করে বিক্রির জন্য হাটে নেবেন কৃষক চুন্নু শেখ। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মেপে নিচ্ছেন সেই ধান। বিল গজারিয়া, আলিয়াবাদ, ফরিদপুর, ১৭ ডিসেম্বরবিশ্বকাপ ফাইনাল খেলার আগে এবারের মতো শেষ উন্মাদনায় মেতেছে ফুটবলপ্রেমীরা। ফাইনাল পর্বের আগেও চলছে পতাকা ও জার্সি বিক্রি। বন্দরবাজার, সিলেট, ১৭ ডিসেম্বরশীতের গুড়ের চাহিদা থাকে বেশি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুছি, পাটালি, হাজারী, বানেশ্বরসহ নানা ধরনের খেজুরের গুড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মান অনুসারে ১৪০ থেকে ৩৮০ টাকায় বিক্রি করা হয় এ গুড়। দিগুবাবুর বাজার, নারায়ণগঞ্জ, ১৭ ডিসেম্বরবাজারে এখন প্রায় সারা বছরই পেয়ারা পাওয়া যায়। ফলের দোকান ছাড়াও ভ্যানে পেয়ারা বিক্রি করেন ফল ব্যবসায়ীরা। এই পেয়ারা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হয়। রিকাবীবাজার, সিলেট, ১৭ ডিসেম্বরঘুম ভেঙে সাতসকালে রেললাইনে বসে সন্তানকে ভাত খাওয়াচ্ছেন রবিউল ইসলাম। সারা রাত স্টেশনের মালামাল আড়তে আনা–নেওয়ার কাজ করেন তিনি। দৌলতপুর, খুলনা, ১৭ ডিসেম্বরষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রনি গাজী। পুরোনো বস্তার সেলাই খোলার কাজ করে সে। বস্তাপ্রতি সেলাই খুলতে সে পায় ৪০ পয়সা। দৌলতপুর, খুলনা, ১৭ ডিসেম্বরআমন ধান কাটা শেষে খড় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। শুভপুর, কুমিল্লা, ১৭ ডিসেম্বরঘন কুয়াশায় ঢাকা সবজিখেত থেকে মুলা তুলে বাড়ি ফিরছেন এক বৃদ্ধা। জালুয়াপাড়া, কুমিল্লা, ১৭ ডিসেম্বরশীতের সকালে কীর্তনখোলা নদীতে জাল ফেলে মাছ ধরতে নেমেছেন এক মৎস্যশিকারি। ত্রিশ গোডাউন, বরিশাল, ১৭ ডিসেম্বরকুয়াশামাখা সকালে তিন শিশু সাইকেলে ঘুরতে বেরিয়েছে। শুকানচকি, রংপুর শহরতলি ১৭ ডিসেম্বরশীতের গরম ভাপা পিঠা খাওয়ার অপেক্ষায় ছোট–বড় সবাই। অভিরাম, রংপুর শহরতলি, ১৭ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলামনৌকায় হরেক রকম ফসল নিয়ে বিক্রির আশায় গ্রাম থেকে শহরের সাপ্তাহিক হাটে রওনা হয়েছেন চাষিরা। হাজারিবাঁক, রাঙামাটি, ১৭ ডিসেম্বরবাঁশগাছে খুনসুটিতে মেতে দুটি টিয়া পাখি। রাঙ্গুনিয়া গোডাউন, চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর