সাতসকালে মেঠো পথ ধরে চলেছেন পথিক। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২৫ ফেব্রুয়ারি।প্রকৃতিতে পলাশের রং ছড়িয়ে ঋতুপরিক্রমায় এসেছে বসন্তকাল। আগুনরাঙা পলাশ ফুলে মধুর টানে ছুটে এসেছে টিয়ে পাখি। খান্দার নীলসাগর বিল, বগুড়া, ২৫ ফেব্রুয়ারি সাইকেল চালিয়ে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে শিশুটি। পিয়ারপুর, ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারিতিন জেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, ১৮টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। পুলিশ সুপারের কার্যালয় চত্বর, ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
ধানখেতের পাশে ফুটে আছে বুনো ফুল। সৈয়ারপুর, মৌলভীবাজার, ২৫ ফেব্রুয়ারিবাজারের তুলনায় কিছুটা কম দামে টিসিবির পণ্য কেনার জন্য সারি বেঁধে দাঁড়ান লোকজন। মোহাম্মদপুর রিং রোড, ঢাকা, ২৫ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
রোদে শুকাতে দেওয়া হয়েছে শর্ষে। চান্দাইকোনা, সিরাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিমাঠে মাঠে এখন আলু তুলতে ব্যস্ত কিষান-কিষানিরা। মান্দা, নওগাঁ, ২৫ ফেব্রুয়ারিকাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলেরা। কাবুক্কে, বালুখালী, রাঙামাটি, ২৫ ফেব্রুয়ারি ঠেলাঠেলি আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি সহ্য করতে না পেরে টিসিবির লাইনের ভিড় থেকে সরে এসে পাশে বসেছেন ৮০ বছর বয়সী রোকেয়া বেগম। বয়সের ভার আর অসহ্য ভিড়ের চাপে হাঁপিয়ে উঠেছেন তিনি। একটু ভিড় কমলেই আবার লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন। তবে ততক্ষণে টিসিবির মালামাল অবশিষ্ট থাকে কি না, সেই দুশ্চিন্তাও রয়েছে তাঁর মনে। লবণচরা, খুলনা, ২৫ ফেব্রুয়ারিবসন্তেও গাছে ঝুলছে কাটিমন আম। হাজারীবাগ, রাঙামাটি, ২৫ ফেব্রুয়ারিরেলগেট বন্ধ থাকার পরও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার। রেলগেট এলাকা, রাজশাহী, ২৫ ফেব্রুয়ারিট্রলারে পণ্য তুলছেন শ্রমিকেরা। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ২৫ ফেব্রুয়ারিজুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকেরা। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মুন্সিগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিবিক্রির জন্য খেত থেকে শসা তুলছেন তিনি। উত্তর পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২৫ ফেব্রুয়ারিসড়ক বিভাজকে লাগানো বাগানবিলাস গাছে ফুটেছে ফুল। কদমতলী, সিলেট, ২৫ ফেব্রুয়ারিসকালে কীর্তনখোলা নদী থেকে জাল তুলছেন এক মৎস্য শিকারি। চরমোনাই, বরিশাল, ২৫ ফেব্রুয়ারিলরির ধাক্কায় মহাসড়কে উল্টে গেছে গ্যাস সিলিন্ডার–বোঝাই ট্রাক। এতে সড়কে তৈরি হওয়া দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন চালক ও গাড়ির যাত্রীরা। মিঠাছড়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারিবাড়ির আঙিনায় গাছে ধরেছে ছোট ছোট মালবেরি। কয়েক দিনের মধ্যেই ফলগুলো বড় হবে। স্থানীয়ভাবে এই ফলটি তুঁত ফল নামে পরিচিত। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ২৫ ফেব্রুয়ারি
ঈদ সামনে রেখে পরিবারের সব সদস্য বাড়ির উঠানে বসে ময়দা দিয়ে হাতে তৈরি করছেন সেমাই। ঠাকুড়াদহ, গঙ্গাচড়া, রংপুর, ২৫ ফেব্রুয়ারি গ্রামের মেঠো পথে টায়ার চালিয়ে দুরন্তপনায় মেতেছে এক পাহাড়ি শিশু। পাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ২৫ ফেব্রুয়ারিমুখরোচক খাবার ফুচকা নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন ফেরিওয়ালা। খাউড়া সেতু, শাজাহানপুর, বগুড়া, ২৫ ফেব্রুয়ারিগাছে বসে আছে কাঠঠোকরা পাখি। পানছড়ি, খাগড়াছড়ি, ২৫ ফেব্রুয়ারি
খাবারের আশায় তারে বসে আছে চড়ুই পাখি। রাজার চর, চরমোনাই, বরিশাল, ২৫ ফেব্রুয়ারি