পড়ন্ত বিকেলে ঝাঁক বেঁধে নদীতে স্নান ও পানি পান করতে এসেছে দেশের আবাসিক পাখি বাবুই বাটান। সুদর্শন এই পাখি ছোট বাবুই বাটান নামেও পরিচিত। পদ্মার চর, চর কোমরপুর, পাবনা, ২১ অক্টোবরগ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাপড়ুয়া খুদে শিক্ষার্থীরা পৃথক দুটি দলে বিভক্ত হয়ে পড়ন্ত বিকেলে ফুটবল খেলায় মেতে উঠেছে। বালুর মাঠ, মাইথারদিয়া, দাউদকান্দি, কুমিল্লা। ২১ অক্টোবর
বিজ্ঞাপন
বাঁশঝাড়ে বসে আছে শালিকগুলো। প্রধানত ছোট-বড় জঙ্গলই শালিকের প্রিয় আবাস। লোকালয়ের আশপাশ ও ধানখেত চষে বেড়ায় খাবারের খোঁজে। বিবির বাজার, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২১ অক্টোবর
বিজ্ঞাপন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী সারি নদীতে এই সময়ে চোখে পড়ে দুই রঙের জল। নদীর এক পাশে নীল স্বচ্ছ জল, আরেক পাশের পানি ঘোলা। সারিঘাট, জৈন্তাপুর, সিলেট, ২১ অক্টোবরবেলা বাড়ার সঙ্গে সঙ্গে হেমন্তের এ সময়েও রোদের তীব্রতা অনেক। তাই গরমও বেশ। দুপুরে রোদে থাকা গরুকে নদীতে নামিয়ে পানি পান ও গোসল করাচ্ছে রাখাল। সারিঘাট, জৈন্তাপুর, সিলেট, ২১ অক্টোবরডিবির হাওরে লাল শাপলার ওপর বসেছে পাখিটি। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে ডিবির হাওরের অবস্থান। ভ্রমণপিপাসুদের কাছে এখন ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত এই ডিবির হাওর। জৈন্তাপুর, সিলেট, ২১ অক্টোবরপুকুরের পানি শুকিয়ে যাচ্ছে, তাই পানিতে থাকা মাছ ধরতে সেচ দিচ্ছেন তাঁরা। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ২১ অক্টোবরশীতের সবজির চারার পরিচর্যা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে রোপণের জন্য বিক্রি শুরু হবে এই চারা। ছবিটি মোলংহাট, মিঠাপুকুর রংপুর, ২১ অক্টোবরসাপ্তাহিক ছুটির দিন থাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় মেতেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিথিলা। বড় হয়ে ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন এই শিশুশিক্ষার্থীর। ওসমানী স্টেডিয়াম, ইসদাইর, নারায়ণগঞ্জ, ২১ অক্টোবর
আগামী রোববার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। ওসমানী স্টেডিয়াম, ইসদাইর, নারায়ণগঞ্জ, ২১ অক্টোবর সন্ধ্যা নদীতে ট্রলারে নিয়ে আসা মেহগনিগাছের বাকল খালাস করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। পাঠানো হচ্ছে কুষ্টিয়ায়। বাসাবাড়ির জন্য আসবাবপত্র তৈরির পর উচ্ছিষ্ট থাকা এসব মেহগনিগাছের বাকল জ্বালানির কাজে ব্যবহার করা হয়। প্রতি মণ গাছের ছাল-বাকল ১৩০ টাকা বিক্রি করেন স মিলের মালিকেরা। আর স মিল থেকে ট্রলারে নিয়ে এসে ট্রাকে তুলে দেওয়া পর্যন্ত শ্রমিকেরা মণপ্রতি মজুরি পান ২৩ টাকা। ছারছিনা এলাকা, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২১ অক্টোবর বাঁশের মাথায় জাল বেঁধে গাছ থেকে আমড়া পাড়ছেন এক চাষি। তারপর ঝুড়িতে ভরে তা দড়িতে বেঁধে নিচে নামিয়ে দিচ্ছেন। সেগুলো অন্য একটি ঝুড়িতে ভরছেন আরেক ব্যক্তি। এখনো আমড়া পাওয়া যাবে আরও এক মাস। প্রতি মণ এখন বিক্রি করা হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। পরিবহনের মাধ্যমে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান পাইকারেরা। আটঘর বাজার এলাকা, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২১ অক্টোবর