বিস্তৃত মাঠজুড়ে হলুদের সমাহার। যত দূর চোখ যায় শর্ষের হলদে আভা। বালিখাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা। ৭ ডিসেম্বর ইঁদুরের গর্ত খুঁড়ে পাওয়া ধানে তৃপ্তির চাহনি এ নারীর। স্বামীহারা মেয়ে, দুই নাতি আর স্বামীকে নিয়ে টানাটানির সংসার পঞ্চাশোর্ধ্ব নূরী গাজীর। স্বামীর ঝালমুড়ি বিক্রির টাকায় চলে সংসার। তাই আমন ধান কাটা শেষে গর্ত খুঁড়ে পাওয়া এই ধান নূরীর কাছে অনেক কিছু। শোলপুর, রূপসা। ৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে জেলা পরিষদের উদ্যোগে ২০১৫ সালে নির্মিত হয় স্মৃতিস্তম্ভটি। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল স্মৃতিস্তম্ভটি। ভেঙে পড়ে আছে নিরাপত্তাবেষ্টনী। ফাজেলপুর, পঞ্চবটী, নারায়ণগঞ্জ। ৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
বিজয় দিবসের কুচকাওয়াজের জন্য গার্লস গাইডের সদস্যদের মহড়া। বড়াদম উচ্চবিদ্যালয়, দীঘিনালা, খাগড়াছড়ি। ৬ ডিসেম্বরভুট্টা চাষের মৌসুম চলছে। দিনমজুর মনির হোসেন ও ইসলাম মিয়া জমিতে ভুট্টার বীজ বপন করছেন। শ্রীচাইল, মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা। ৭ ডিসেম্বর কৃষক হারুণ অর রশিদ আগাম জাতের টমেটোর গাছ লাগিয়েছেন। মাটিতে যাতে নুইয়ে না পড়ে, সে জন্য গাছগুলো বাঁশে বেঁধে দিচ্ছেন তিনি। মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা। ৭ ডিসেম্বর কয়েক দিন আগে হঠাৎ করে দাম পড়ে গেছে। তাই খেত থেকে কাঁচা মরিচ তোলেননি কৃষক বাচ্চু প্রামাণিক। শুকানোর জন্য এখন পাকা মরিচ তুলছেন তিনি। সোনাইদীঘি, শাজাহানপুর, বগুড়া। ৭ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের প্রভাব মাঠেঘাটে সব জায়গায়। এক কৃষক পরেছেন তাঁর পছন্দের ফুটবল দল আর্জেন্টিনার জার্সি। আইচগাতি, রূপসা, খুলনা। ৭ ডিসেম্বর নিজের গাছের ডাব পেড়ে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন তিনি। প্রতিটি ডাব বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। ধর্মঘর, রাঙামাটি, ৭ ডিসেম্বর পানি, ধান বা চাল সংরক্ষণে বাসাবাড়িতে প্লাস্টিকের এই ড্রামের চাহিদা বেশ। ফেরি করে বিভিন্ন পাড়া-মহল্লায় এগুলো বিক্রি করবেন ফেরিওয়ালারা। ঢাকা থেকে পাইকারি দরে ড্রাম আনার পর বিক্রির জন্য সাজিয়ে রাখছেন কারবারিরা। মোমিনখলা, সিলেট। ৭ ডিসেম্বর ভারে করে মুড়ির মোয়া ও অ্যালুমিনিয়ামের পাতিল বিক্রির জন্য বেরিয়েছেন তিন ফেরিওয়ালা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট। ৭ ডিসেম্বরগ্রামে এখন আমন ধান ঘরে তোলার আমেজ। কাটা-মাড়াই শেষে ধান শুকানোর কাজে ব্যস্ত কিষানিরা। খাগাইল, কোম্পানীগঞ্জ, সিলেট। ৬ ডিসেম্বরসারা রাত বিলে মাছ ধরে ভোররাতে তা বিক্রির জন্য হাটের দিকে রওনা হয়েছেন জেলেরা। অনেক আবার ভোরের আলো ফুটতেই মাছ ধরতে বিলের দিকে চলেছেন পলো হাতে। পাটুলিপাড়ার, ভাঙ্গুড়া, পাবনা। ৬ ডিসেম্বর তিস্তার চরে এখন সেচযন্ত্র দিয়ে জমিতে সেচ দিতে হয়। সেচযন্ত্র নিয়ে জমিতে যাচ্ছেন চাষি। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর। ৬ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় নেতা–কর্মীদের অবস্থান। নয়াপল্টন, ঢাকা, ৭ ডিসেম্বর