মশারি টাঙিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সচেতনতামূলক প্রচারণা করে লাল–সবুজ সোসাইটি নামের একটি সংগঠন। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল। ৫ আগস্ট টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে সড়ক ডুবে গেছে। কোমরপানি পেরিয়ে স্কুলে যাচ্ছে এই শিক্ষার্থী। বৌধিপুর গ্রাম, রাঙামাটি সদর, ৫ আগস্ট
বিজ্ঞাপন
ডোবা–খালে পাট জাগ দিচ্ছেন কৃষকেরা। ঢাকা-খুলনা মহাসড়ক–সংলগ্ন গোয়ালন্দ উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ আগস্ট
বিজ্ঞাপন
চাষের মাছকে খাবার দিচ্ছেন এই ব্যক্তি। ভাসানচর, অম্বিকাপুর ইউনিয়ন, ফরিদপুর, ৫ আগস্টচলছে পাট ঘরে তোলার মৌসুম। পাটকাঠির বিনিময়ে পানিতে নেমে পাটের আঁশ ছাড়িয়ে দিচ্ছেন গ্রামের নারীরা। সজনী রায়ের ডাংগী, অম্বিকাপুর, ফরিদপুর, ৫ আগস্টচট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর গাছ ভেঙে পড়ে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি সরিয়ে নেন। চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে, পাহাড়তলী ইউনিয়ন, রাউজান, ৫ আগস্টপুকুরে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ধাতব জিনিসপত্র উদ্ধার করেন বেদে সম্প্রদায়ের এই দুই সদস্য। পারিশ্রমিক হিসেবে নেন ৫০০-৩০০০ টাকা। অরণ্যপুর, কুমিল্লা সদর উপজেলা, ৫ আগস্টপায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন প্রসাধনী বিক্রি করেন এই ব্যক্তি। এতে তাঁর দৈনিক ৪০০ থেকে ৬০০ টাকা আয় হয়। উচিৎপুরা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ৫ আগস্টবিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানববন্ধন। শাহবাগ, ঢাকা, ৫ আগস্টচাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের প্রতীকী প্রতিবাদ। রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ আগস্টপানি নিষ্কাশনব্যবস্থা খারাপ থাকায় গতকালের বৃষ্টির পানি আজও জমে আছে রাজধানীর জুরাইন মেডিকেল রোডে। ৫ আগস্ট