শীতের আর বেশি দেরি নেই। ফুটেছে শিম ফুল। মধ্যম বিজয়পুর, কুমিল্লা, ২৯ অক্টোবরযানজটে আটকে পড়েছেন রিকশার যাত্রী। চার্জার ফ্যানের বাতাসে কিছুটা স্বস্তির চেষ্টা। মিরপুর ১৩ নম্বর, ঢাকা, ২৯ অক্টোবরদীপাবলি উপলক্ষে শ্মশান পরিষ্কারের কাজ চলছে। মহাশ্মশান, বরিশাল নগর, ২৯ অক্টোবরগণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, যা এখনো মেরামত করা হয়নি। মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ২৯ অক্টোবর
বিজ্ঞাপন
খেত থেকে আখ নিয়ে জড়ো করা হচ্ছে বিক্রির জন্য। সাপছড়ি বোদিপুর, রাঙামাটি, ২৯ অক্টোবরঢাকার দ্রুতগতির উড়ালসড়কের বিআরটি-৩ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি কারওয়ান বাজার থেকে হাতিরঝিল অংশে কিছুটা কাজ শুরু হয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ২৯ অক্টোবর
বিজ্ঞাপন
পথের ধারে ফুটে আছে দাঁতরাঙ্গা ফুল। সুয়ালক ভাগ্যকুল, বান্দরবান, ২৯ অক্টোবর আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ২৯ অক্টোবরবছর জুড়েই পেঁয়াজের দাম বেশ চড়া । কৃষকেরা মাঠে আগাম জাতের পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। বোহাইল, শাজাহানপুর, বগুড়া, ২৯ অক্টোবরসাত কলেজের শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ২৯ অক্টোবরজমিতে বরবটি চাষ করা হয়েছে। হাজিমোড়া, কুমিল্লা, ২৯ অক্টোবর হিমাগারে আলু বাছাই করা হচ্ছে। প্রতি কেজি আলু ৫০ টাকায় বিক্রি করা হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দানিয়াপাড়া এলাকায়, ২৯ অক্টোবরলালমাইয়ের পাহাড়ের ছরা বিখ্যাত। পাহাড় থেকে ছরা তুলে বাছাই করছেন কৃষকেরা। জামমুড়া, কুমিল্লা, ২৯ অক্টোবরগ্রামাঞ্চলে সিমেন্টের তৈরি চুলার ব্যবহার বেড়েছে। আকারভেদে প্রতিটি চুলা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করা হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের থৈরগাঁও এলাকায়, ২৯ অক্টোবরকীটপতঙ্গ খাওয়ার আশায় গাছে গাছে ছুটে বেড়াচ্ছে কাঠঠোকরা পাখি । ফুলকোর্ট, শাজাহানপুর, বগুড়া, ২৯ অক্টোবররেললাইন দখল করে বসেছে অবৈধ দোকান। যেকোনো সময় ট্রেন এলে ঘটতে পারে দুর্ঘটনা। জুরাইন, ২৯ অক্টোবরআমন ধান খেতে উপদ্রব বেড়েছে ইঁদুরের। ধানখেত থেকে ইঁদুর তাড়াতে দুই ধারে খুঁটিতে রশির সঙ্গে টানিয়ে দেওয়া হয়েছে পলিথিন। ফুলকোর্ট , শাজাহানপুর, বগুড়া, ২৯ অক্টোবরখামার থেকে ডিম আনা হয়েছে ট্রাকে করে। পাইকারি দরে বিক্রির জন্য আড়তে ডিম নামাচ্ছেন শ্রমিক। শিবগঞ্জ, সিলেট, ২৯ অক্টোবরপয়োনালা সংস্কারকাজের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এর মধ্যে পেরিয়ে গেছে পাঁচ মাস। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গোপীবাগ, মতিঝিল, ২৯ অক্টোবরপাইকারি ফলের আড়তে কলা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। সেখানে নিজের পছন্দমতো কলা কিনতে এসেছেন খুচরা বিক্রেতারা। কদমতলি, সিলেট, ২৯ অক্টোবর সড়ক বিভাজকে থাকা নয়নতারা গাছটি ধুলাবালু জমে মলিন হয়ে গেছে। শান্তিনগর, ঢাকা, ২৯ অক্টোবরগ্রামের পথে খেলনা বিক্রি করতে বেড়িয়েছেন একজন। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৯ অক্টোবরপ্রকৃতিতে ছড়িয়ে পড়েছে হেমন্তের রং। সাত সকালে নদীর জলে মাঝ শিকারে জাল ছুড়েছেন শৌখিন মৎস্য শিকারি। পদ্মাঘাট, পাবনা, ২৯ অক্টোবরহেমন্তের সকালে শিশিরভেজা দূর্বাঘাস। পদ্মাঘাট, পাবনা, ২৯ অক্টোবরকাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য। হেমন্তের সকালে হ্রদ-পাহাড় আর আকাশে সাদা মেঘের ছুটোছুটি। পলওয়েল পার্ক, রাঙামাটি, ২৯ অক্টোবর