একঝলক (১ আগস্ট ২০২২)

গরমে কদর বেড়েছে হাতপাখার। বিক্রির জন্য নিয়ে আসা হাতপাখা। কদমতলী, সিলেট, ১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
বিক্রির জন্য ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। উপজেলার কচা নদীর বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা বাজার, পিরোজপুর, ১ আগস্ট
নিষেধাজ্ঞা অমান্য করে ট্রেনের ছাদ ও ইঞ্জিনে বসে অনেকেই ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন। ঝুঁকি এড়াতে আরএনবি সদস্য তৎপরতা চালাচ্ছেন। চাষাঢ়া রেলস্টেশন, নারায়ণগঞ্জ, ১ আগস্ট
নগরীর প্রতিটি স্কুলের সামনে সড়ক দখল করে বসে ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী। এতে সড়কে সৃষ্ট যানজটে দুর্ভোগে পরে পথচারীরা। মডার্ন স্কুলের সামনের সড়ক কুমিল্লা, ১ আগস্ট
বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু মৌসুমি ফল জাম্বুরা। প্রতিটি জাম্বুরা আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। মনোহর, কুমিল্লা, ১ আগস্ট
সড়কে যে যাঁর মতো করে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। সড়কে নিয়ম না মেনে যানবাহন চলাচল ও ঝুঁকি নিয়ে সড়ক পারাপারে বেশ অসচেতন মানুষজন। হ‌ুমায়ূন রশীদ চত্বর, সিলেট, ১ আগস্ট
সড়কের ওপর সারি সারি অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করে রেখে অপেক্ষা করে যাত্রীর জন্য এতে সড়কটি সংকুচিত হচ্ছে। যানজটের দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীদের। বিআরটিসি মার্কেট ফটক, বগুড়া, ৩১ জুলাই
শ্রাবণের শুরুতে নওগাঁর আত্রাইয়ে পুরোদমে শুরু হয়েছে পাটকাটা ও আঁশ সংগ্রহ। ভোঁপাড়া থেকে সম্প্রতি তোলা ছবি। আদমদীঘি, বগুড়া
‘রাজ-পরি’ বাঘের পরিবারে আসা চারটি সাদা বাঘশাবকের দুটি। চিড়িয়াখানা, চট্টগ্রাম, ৩১ জুলাই
বীজ থেকে উৎপাদিত মাশরুম দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। রাঙামাটি শহরে এক কেজি মাশরুম খুচরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এলাকা ভেদে তারও বেশি। এ মাশরুম চাষি এবং বিক্রেতা পাহাড়ি নারীরাই। দেওয়ান পাড়া, বন রুপা, রাঙামাটি, ৩১ জুলাই
আমন রোপণের শেষ মৌসুমে তোর জোর চলছে বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণ। কাজে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি কিষানিরা। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ৩১ জুলাই
টাঙ্গাইলের নাগরপুরে রোববার ভোরে ধলেশ্বরী নদী থেকে বড়শিতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের শুশুক। নাগরপুর, টাঙ্গাইল, ৩১ জুলাই
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে রাঙামাটির রাজদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় ফুল, ফলের গাছসহ নানা ধরনের গাছের চারা রোপণ করা হয়। রাজদ্বীপ, রাঙামাটি, ১ আগস্ট
গ্রামের মাঠে একদল গরু-মহিষকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন এক রাখাল। গরু-মহিষ যমুনার চরাঞ্চলে লালন–পালন করা হয়। বছরের আট মাস থাকে চরে বাথানে আর চার মাস থাকে শুকনা স্থানে। সোনাহাটা, ধুনট, বগুড়া, ১ আগস্ট
কালকের চরায় (মাঠে) আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। নান্দিয়ারপাড়া, ধুনট, বগুড়া, ১ আগস্ট
রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন হয়। ভোটারদের ভিড় ও লম্বা লাইন। গোয়ালন্দ, রাজবাড়ী
শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য গড়ে তোলা মানিকগঞ্জ শহরে একমাত্র শিশুপার্কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন রাইড নষ্ট হয়ে যাচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, মানিকগঞ্জ, সম্প্রতি তোলা
রেলওয়ের অব্যবস্থাপনায় এখনো অরক্ষিত রয়েছে অনেক রেলক্রসিং। রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে পর্যাপ্ত ব্যারিকেড না থাকায় যানবাহন, রিকশাগুলো চলে যাচ্ছে চলন্ত ট্রেনের সামনে। খিলগাঁও রেলক্রসিং, ঢাকা, ১ আগস্ট
ভোলায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত আবদুর রহিমের মা ফখরুন নেছা বিলাপ করতে করতে ছেলে হত্যার বিচার দাবি করেন। ভোলা সদর হাসপাতালের মর্গের সামনে ফখরুন নেছা বারবার মূর্ছা যাচ্ছিলেন। সদর হাসপাতাল, ভোলা, ১ আগস্ট
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় গুলিতে নিহত আবদুর রহিম মাতব্বরের গায়েবানা জানাজা হয়। নয়াপল্টন, ঢাকা, ১ আগস্ট
কৃষক মিরাজ মাতুব্বর নিজের দেড় বিঘা জমিতে দেড় লাখ টাকা খরচ করে আখ রোপণ করেছেন। কদিন পরই খেতের আখগুলো বিক্রির উপযোগী হয়ে উঠবে। এখন খেতের আখ পরিচর্যা করছেন তিনি। শাকপালদিয়া, নগরকান্দা, ফরিদপুর, ১ আগস্ট
বিকেলের দিকে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। নীলকণ্ঠ, রংপুর, ১ আগস্ট
পাটের উৎপাদন ভালো হয়েছে, বাজারে দামও ভালো যাচ্ছে। কৃষক কুটি মাতুব্বর পাটের আঁশ ছাড়ানোর পর সড়কের ধারে বাঁশের আড়ায় রোদে শুকাতে দিচ্ছেন। বর্তমানে বাজারে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মানিকদী, নগরকান্দা, ফরিদপুর, ১ আগস্ট