একঝলক (২৯ জুলাই ২০২৬)

নগরের সদর রোডসহ কয়েকটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পায়ে চালিত রিকশাচালকেরা। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ২৯ জুলাই
ছবি: সাইয়ান
শ্রাবণের জলভরা চলনবিলে নৌকা ভ্রমণে মেতেছেন নানা বয়সী মানুষ। কুন্দইল, সিরাজগঞ্জ, ২৯ জুলাই
জাগ দেওয়া শেষে পাটখড়ি থেকে আঁশ আলাদা করছেন কৃষকেরা। কিষান-কিষানিদের এই কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই প্রস্তুত হয় দেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’। সলপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ২৯ জুলাই
যমুনা নদীর তীরে ভুট্টা ঝেড়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এক নারী। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ জুলাই
বিলের পানিতে জন্মানো জলজ ঘাস গরুর খাদ্য হিসেবে ব্যবহারের জন্য কাটছেন এক ব্যক্তি। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ২৯ জুলাই
নষ্ট হয়ে যাওয়া একটি নৌকা মেরামতের জন্য নদীতীরে তুলছেন কয়েকজন। কড়ইতলা, বগুড়া, ২৯ জুলাই
গাছের ডালে থোকায় থোকায় ধরেছে জগডুমুর। বনের নানা পশুপাখির অত্যন্ত প্রিয় এই ফল স্থানীয় মারমা ভাষায় ‘সোঃ দোয়াই সিঃ’ নামে পরিচিত। বান্দরবান-বাঙ্গালহালিয়া সড়ক এলাকা, বান্দরবান, ২৯ জুলাই
শ্রাবণের মৌসুমে ধান রোপণে ব্যস্ত পাহাড়ি নারীরা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ জুলাই
প্রকৃতির স্নিগ্ধতায় পথের ধারে ফুটে আছে শ্বেতকাঞ্চন ফুল। ক্যমলং, বান্দরবান, ২৯ জুলাই
সকালের নির্মল পরিবেশে বাড়ির সামনের মাঠে ফুটবল খেলায় মেতেছে দুই ভাই। কুটিরপাড়া, রংপুর, ২৯ জুলাই
ঘেরের কাজ শেষে দুপুরে খালে গোসল করতে নেমে যেন শৈশবে ফিরে গেছেন ঘেরচাষিরা। ছোটবেলার মতো পানিতে ঝাঁপাঝাঁপি করে উপভোগ করছেন অবসর। তিলক, রূপসা, খুলনা, ২৯ জুলাই
আলপথ ধরে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধা। কেরানীহাট, রংপুর, ২৯ জুলাই
রাস্তা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনার পর সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যশোর, ২৯ জুলাই
মৎস্য প্রকল্পে মাছের খাবার বহনে ব্যবহৃত একটি নৌকায় আলকাতরা লাগিয়ে রোদে শুকানো হচ্ছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জুলাই
পতাকা হাতে রাজবনবিহারের সভাস্থলের দিকে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী শিশুরা। রাজবনবিহার প্রাঙ্গণ, রাঙামাটি, ২৯ জুলাই
বাড়ির পাশের ২০ শতাংশ জমিতে বেগুনের আবাদ করেছেন কৃষক মোসলেম শেখ। চারা বড় হওয়ায় এখন খেতে সার দিচ্ছেন তিনি। গজারিয়া, ফরিদপুর, ২৯ জুলাই
গলদা ও বাগদা চিংড়ির ঘেরের আইলে হাইব্রিড জাতের তরমুজ চাষ করেছেন ইয়ার আলী হাওলাদার। ৩৫ দিনের গাছে ফুল আসায় পরিচর্যায় ব্যস্ত তিনি। তিলক, রূপসা, খুলনা, ২৯ জুলাই
খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে সৃষ্টি হয়েছে বড় গর্ত। এতে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাটনা, চরবাড়িয়া, বরিশাল, ২৯ জুলাই
একটি ছোট কারখানায় স্টেইনলেস স্টিলের তৈজসপত্র পালিশ করছেন শ্রমিকেরা। একটি তৈজসপত্র পালিশ করে তাঁদের মজুরি মাত্র ১ টাকা ৫০ পয়সা। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৯ জুলাই
টানা বর্ষণে বুড়িগঙ্গা নদীর পানির প্রবাহ বাড়ায় কিছুটা স্বচ্ছতা ফিরেছে নদীতে। সেই পানিতে ছোট প্লাস্টিকের ঝাঁজরি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এক শিশু। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৯ জুলাই
প্রথম আলোর আয়োজিত ‘ফুটবল বিশ্বকাপ ২০২৬’ কুইজের ড্র অনুষ্ঠিত হয়। সাবেক ফুটবলার আসফাক উদ্দিন আহমেদ চুন্নু ও সাংবাদিক উৎপল শুভ্র কুইজ ড্র অনুষ্ঠানের বিজয়ীদের কুপন তোলেন। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ২৯ জুলাই