একঝলক (২৮ সেপ্টেম্বর, ২০২২)

নিয়ম অমান্য করে ফুটপাতের ওপর দিয়ে চালানো হচ্ছে সাইকেল ও মোটরসাইকেল। গুলশান ১ নম্বর এলাকা, ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
ডানের লেনে যাওয়ার জন্য বাঁয়ের লেনে এসে দাঁড়ায় সিএনজিচালিত অটোরিকশাটি। এতে সৃষ্টি হয় যানজটের। পরে অটোরিকশাকে আটক করে জরিমানা আদায় করেন ট্রাফিক সার্জেন্ট। পরে লেন অমান্যকারী আরও কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা, ২৮ সেপ্টেম্বর
সাফজয়ী নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে বরণ করে নিয়েছেন রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামবাসী। ঋতুপর্ণাদের গ্রামের বাড়ির প্রবেশপথে বিদ্যুৎ না থাকায় মশাল জ্বালিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। মগাছড়ি, কাউখালী, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বর
গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকাবাইচের আয়োজন করে পাবনার সাঁথিয়া পৌরসভা। ১০ দিনব্যাপী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আটটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। ইছামতী নদী, সাঁথিয়া, পাবনা, ২৮ সেপ্টেম্বর
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সিলেট শিল্পকলা একাডেমির সহযোগিতায় মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিলেট, ২৮ সেপ্টেম্বর
গাইবান্ধা শহরের মধ্যপাড়ার পূজামণ্ডপে তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমার অবয়ব। গাইবান্ধা, ২৮ সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ পাউন্ড ওজনের কেক কাটা হয়। জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ২৮ সেপ্টেম্বর
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশনের উদ্যোগে ফগার যন্ত্র দিয়ে মশা নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে। সিটি বাজার এলাকা, রংপুর, ২৮ সেপ্টেম্বর
কুমিল্লা আদর্শ সদর উপজেলার মহেশপুর গ্রামে গড়ে উঠেছে পুরোনো প্লাস্টিকের সামগ্রী কেনাবেচার প্রতিষ্ঠান। প্লাস্টিক পণ্য কেনার পর তা কুচি করে রোদে শুকানো হয়। পরে বিভিন্ন কোম্পানির কাছে ৫৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। মহেশপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২৮ সেপ্টেম্বর
সড়কের পাশে দেশি মাল্টা বিক্রি হচ্ছে। প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। রামঘাট এলাকা, কুমিল্লা, ২৮ সেপ্টেম্বর
শীতের আগমনবার্তা নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে কুয়াশা। এর মধ্যে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। এক নম্বর খেয়াঘাট, নারায়ণগঞ্জ, ২৮ সেপ্টেম্বর
ভৈরব নদে ডানা ঝাপটে রাজহাঁসের দাপাদাপি। ২ নম্বর কাস্টমঘাট, খুলনা, ২৮ সেপ্টেম্বর
নৌপথে চলাচলকারী কার্গো জাহাজের প্রোপেলার মাঝেমধ্যেই নষ্ট হয়। সেই প্রোপেলার মেরামতের জন্য আনা হয়েছে কারখানায়। প্রতি ইঞ্চি প্রোপেলার মেরামত করতে মজুরি নেওয়া হয় ৫০০ টাকা। ২ নম্বর কাস্টমঘাট, খুলনা, ২৮ সেপ্টেম্বর
চট্টগ্রামে দুর্গাপূজার বড় আয়োজন করে একতা সংঘ। এবার স্বর্গের দ্বার নামে বিশাল সাজসজ্জা করা হচ্ছে। রংতুলি দিয়ে ককশিটের কাজে ব্যস্ত শিল্পীরা। আগ্রাবাদ একতা সংঘের পূজামণ্ডপ, চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর
বাসাবাড়িতে ঘরের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন আসবাব ব্যবহার করা হয়। দোকান থেকে আলমারি ও শোকেস কিনে কাভার্ড ভ্যানে করে বাড়িতে নেওয়া হচ্ছে। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ২৮ সেপ্টেম্বর