একঝলক (৯ ডিসেম্বর ২০২৩)

জমি থেকে পেঁয়াজকলি তুলছেন কৃষক। বাজারে বিক্রি হয় এই কলি। চরগড়গড়ি, ঈশ্বরদী, পাবনা, ৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
মধু আহরণের জন্য ফুলে বসেছে রঙিন প্রজাপতি। ভিক্টোরিয়া সরকারি কলেজ এলাকা, কুমিল্লা, ৯ ডিসেম্বর
মাছের আড়ত থেকে পাইকারি দরে মাছ কিনে তা খুচরা বিক্রি করতে বেরিয়েছেন এই বিক্রেতা। রেলস্টেশন এলাকা, সিলেট, ৯ ডিসেম্বর
নগরের ব্যস্ততম ইসলামপুর সড়কের পাশে নালা নির্মাণের কাজ চলছে। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সাতরাস্তা মোড় এলাকা, খুলনা, ৯ ডিসেম্বর
পায়রাবন্দে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভিটার স্মৃতিফলকে রোকেয়া দিবস উপলক্ষে প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর, ৯ ডিসেম্বর
পর্যটকের পাশাপাশি স্থানীয় লোকজনও ছুটির দিনে কাপ্তাই লেক ভ্রমণ করেন। সুভলং ঝরনা এলাকা, বরকল, রাঙামাটি, ৯ ডিসেম্বর
রোকেয়া দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৯ ডিসেম্বর
উদ্বোধন হওয়া রাজশাহীর শিশু হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ৯ ডিসেম্বর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীক বরাদ্দর আগেই প্রতীক দিয়ে ছাপা হচ্ছে প্রার্থীদের পোস্টার। ষষ্টিতলা এলাকা, রাজশাহী, ৯ ডিসেম্বর
বেলা শেষের দিকে, তবু আলুখেতে কাজ করছেন দুই শ্রমিক। উপজেলার মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৮ ডিসেম্বর
মাটির তৈরি দই রাখার ছোট পাত্র ভাটায় পোড়ানো হয়েছে। প্রতি হাজার পাত্র ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। শেখেরকোলা গ্রাম, বগুড়া, ৮ ডিসেম্বর