একঝলক (৬ জুলাই ২০২৬)

কুমড়া ফুলে মধু আহরণে মগ্ন মৌমাছি। চান্দরা, মানিকগঞ্জ, ৬ জুলাই
 ছবি: আব্দুল মোমিন
আষাঢ় মাসে মাথার ওপর নীল আকাশ রেখে নৌকায় চড়ে গন্তব্যের পথে চলেছেন মৎস্যজীবীরা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, ৬ জুলাই
মাটির তৈরি ঘর সাজানোর নানা রকম  শোপিস ফুটপাতে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ব্যক্তি।  কাচারিবাজার, রংপুর, ৬ জুলাই
ভোর থেকেই জমে ওঠে আমের পাইকারি বাজার।  হাড়িভাঙাসহ নানা জাতের আম পাইকারি  বিক্রি হচ্ছে। সিটি বাজার, রংপুর, ৬ জুলাই
সাত সকালেই গ্রামীন একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পিটি প্যারেডে অংশ নেওয়া শিক্ষার্থীরা। কাবাষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া, ৬ জুলাই
গ্রামীন পিচঢালা পথে ওড়াউড়িতে ব্যস্ত একঝাঁক রাজহাঁস। রুপিহার, বগুড়া, ৬ জুলাই
শিশু-কিশোরেরা এ রকমই নৌকা নিয়ে ভেসে যায় জলে। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ৬ জুলাই
জিও ব্যাগে এবং চালের খালি বস্তায় মাটি ভরে আবরণ গাছের চারদিকে, বটগাছ রক্ষায় এ উদ্যোগ। দীঘলি বাঁক, রাঙামাটি, ৬ জুলাই
বৃষ্টির ফোঁটা জমেছে ফুটন্ত লিলি কলির পাপড়িজুড়ে। কাটাছড়ি, রাঙামাটি, ৬ জুলাই
বাজারে উঠেছে বর্ষায় ফোটা শাপলা, বিল থেকে শাপলা তুলে ভ্যানে করে বিক্রি করতে বাজারে নেওয়া হচ্ছে। হাড়োকান্দি, ফরিদপুর, ৬ জুলাই
মাগুরা থেকে সবরি কলাগাছের চারা প্রতিটি ১০০ টাকায় সংগ্রহ করে নিজের নতুন বাড়ির চারপাশে রোপন করতে নিয়ে যাচ্ছেন কৃষক ইউসুফ শেখ। হাড়োকান্দি, ফরিদপুর, ৬ জুলাই
কাগজের বাক্সে মুরগির ছানা নিয়ে বিক্রির জন্য বেড়িয়েছেন দুই বিক্রেতা। পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে বাক্স ছিদ্র করে ভেতরে তুষ বা খড় দিয়ে সঠিক তাপমাত্রা রেখে হেঁটে চলেছেন তাঁরা। মাছিমপুর, সিলেট, ৬ জুলাই
সিলেট নগরের পাইকারি পণ্যে বাজার কালীঘাটের ভাঙা সড়কে জমেছে বৃষ্টির পানি। সে পথে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন ও মানুষজন। কালীঘাট, সিলেট, ৬ জুলাই