মনু নদে নৌকা চলছে বালুবাহী বাল্কহেড। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ২৪ জুন ভ্যাপসা গরমের পর রাজধানীতে বৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২৪ জুন বিলের ধারে ফসলের আলে ফুটেছে বাহারি রঙ্গের ফুল। বারতোপা, শ্রীপুর, গাজীপুর। ২৪ জুনখামার থেকে ট্রাকে ডিম আনা হয়েছে আড়তে। ট্রাক থেকে ডিম নামাচ্ছেন শ্রমিকেরা। আড়ত থেকে পাইকারি ও খুচরা দরে এসব ডিম বিক্রি করা হবে। শিবগঞ্জ, সিলেট, ২৪ জুন
বিজ্ঞাপন
এই মৌসুমের সবজি দেশি ঝিঙে। খেত থেকে তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। নয়াপুকুর, রংপুর, ২৪ জুনস্টামফোর্ড ইউনিভার্সিটি–প্রথম আলো ‘তারুণ্যের পৃথিবী’ শীর্ষক সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। নটর ডেম কলেজ, ঢাকা, ২৪ জুন
বিজ্ঞাপন
মাটির তৈরি হাঁড়ি সাইকেলে নিয়ে বিক্রি করতে বেড়িয়েছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। চন্দনপাট, রংপুর, ২৪ জুনপবিত্র আশুরার আর মাত্র দুই দিন বাকি। ১০ মহররমকে ঘিরে খুলনার বিহারি সম্প্রদায়ের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তাজিয়া, দুলদুল ঘোড়া তৈরিসহ নানা আনুষ্ঠানিক আয়োজনে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা। খালিশপুর, খুলনা, ২৪ জুনজলপাই গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে। এসব ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ছাপিলাপাড়া, শ্রীপুর, গাজীপুর, ২৪ জুনবানারীপাড়া উপজেলার বৈঠাকাঠা থেকে ইঞ্জিনচালিত নৌকায় লাকুটিয়া খালে নানা ধরনের সবজি বিক্রির জন্য নিয়ে এসেছেন বিক্রেতা। এখান থেকে খুচরা বিক্রেতারা সবজি কিনে নগরের বিভিন্ন এলাকায় নিয়ে যান। ঝরঝরিয়াতলা, কাশিপুর, বরিশাল, ২৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে উল্টোপথে তিন চাকার যানবাহন চলাচল করে। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দাউদকান্দি, কুমিল্লা, ২৪ জুনআমন ধানের বীজ বপনের জন্য কলাগাছ কোমরে বেঁধে জমিতে মই দিচ্ছেন কৃষক। তুলাতলা, কাশিপুর, বরিশাল, ২৪ জুন বৃষ্টির মধ্যে জীবিকার সন্ধানে বেড়িয়েছে নারী শ্রমিক। শাহজালাল উপশহর, সিলেট, ২৪ জুন পাখির উৎপাত থেকে ফসল বাঁচাতে খেতে কাকতাড়ুয়া বসিয়েছেন এক কৃষক। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ২৪ জুনসকাল সকাল বৃষ্টির ঘনঘটা। ডিসি বাংলা এলাকা, রাঙামাটি, ২৪ জুনউপজেলার ঘাগড়ায় গ্রামীণ সাপ্তাহিক হাট বসে। হাটে ভ্রাম্যমাণ বিক্রেতা পেঁয়াজ, শুকনা মরিচসহ হরেক রকমের পণ্য পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায়। কাউখালী, রাঙামাটি, ২৪ জুন সকাল থেকে বৃষ্টি। এর মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ের যাচ্ছে শিশুশিক্ষার্থী। শিবগঞ্জ, সিলেট, ২৪ জুন