একঝলক (২৮ জুলাই ২০২২)

সিলেটে আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শাহজালাল উপশহর, সিলেট, ২৮ জুলাই
 ছবি: আনিস মাহমুদ
মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বেলতলী-কালীপুর, মতলব, চাঁদপুর
প্রচলিত আইন সংশোধন করে সিটি করপোরেশন এলাকায় খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে রংপুর নগরে ভূমিহীন ও গৃহহীন সংগঠন বিক্ষোভ মিছিল করে। সিটি বাজার, রংপুর, ২৮ জুলাই
সপ্তম শ্রেণির ছাত্র মো. রায়হান। প্রিয় সাইকেলটি নিয়ে সখের বশে নানা রকম কসরত করায় মেতেছে । শহীদ মিনার প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৮ জুলাই
সারা দেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, হত্যা এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষা -সংস্কৃতি বাঁচাও মঞ্চ। পরে নগরে বিক্ষোভ মিছিল বের করে। প্রেসক্লাব , রংপুর, ২৮ জুলাই
চালবাহী একটি ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি সোর্স লাইনের বৈদ্যুতিক খুঁটি । এতে গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে পিরোজপুর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দাসখালী, মোরেলগঞ্জ, বাগেরহাট, ২৮ জুলাই
হালনাগাদ, ১৮ বছর বয়সী এবং তদূর্ধ্ব বয়সের ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে প্রচণ্ড গরমের মধ্যে নারী-পুরুষ ছবি তোলার জন্য ইউপি কার্যালয়ে হাজির হয়েছেন। গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা ২৮ জুলাই
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের যৌথ উদ্যোগে সকালে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঝাউতলা, কুমিল্লা, ২৮ জুলাই
মাটিরাঙ্গা তান্নাকাপাড়া সড়কে পাহাড়ে উঠতে গিয়ে উল্টে যায় পাথরবোঝাই ট্রাক। পলাশপুর, মাটিরাঙ্গা, ২৮ জুলাই
ট্রাংক তৈরি করছেন কারখানায়। প্রতিটি ট্রাংক পাইকারি বিক্রি হয় ২০০ থেকে ৫০০ টাকা করে। সাধারণত যেসব শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী বোর্ডিংয়ের থাকেন, তাঁরা এ ট্রাংক ব্যবহার করেন । নিউজপ্রিন্ট গেট, এলাকা, খুলনা ২৮ জুলাই
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুলনার বিআইডিসি সড়ক বেহাল। ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। অথচ এ সড়কেই রয়েছে খুলনার পাটকলগুলো, দুটো বাজার এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। গাবতলা, খুলনা, ২৮ জুলাই
সপ্তাহের শেষ দিনে সকাল থেকে কুমিল্লা নগরের প্রতিটি সড়কে অকল্পনীয় যানজট। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অফিসগামী লোকজন পড়েছে বিড়ম্বনায়। পূবালী চত্বর, কুমিল্লা, ২৮ জুলাই
এভারেষ্ট ফার্মাসিউটিক্যালস এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে ফোরাম ফর দ্য স্টাডি অব লিভারের সহযোগিতায় প্রথম আলোর কার্যালয়ে সব কর্মকর্তার হেপাটাইটিস পরীক্ষা করানো হয়। প্রথম আলোর কার্যালয়, ঢাকা, ২৮ জুলাই
সিরাজদিখানে কুচিয়ামোড়ায় প্রাইভেট কারের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়ালে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। কুচিয়ামোড়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ২৮ জুলাই
পুরান ঢাকার শাঁখারীবাজারে হাতের শাঁখা তৈরির কাজ করছেন কারিগরেরা। মান ও নকশাভেদে এক জোড়া শাঁখা তৈরির জন্য তাঁরা পারিশ্রমিক পান ২০ টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। শাঁখারীবাজার, ঢাকা, ২৮ জুলাই
পুরান ঢাকার শাঁখারীবাজারের একটি দোকানে তবলা তৈরির কাজ করছেন একজন কারিগর। মানভেদে এক জোড়া তবলার দাম ৪ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। শাঁখারীবাজার, ঢাকা, ২৮ জুলাই
নালা তৈরির জন্য কেটে রাখা মাটি ফেলে রাখা হয়েছে সড়কের ওপর। যে কারণে পথযাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। শাঁখারীবাজার, ঢাকা, ২৮ জুলাই
দুই সপ্তাহ ধরে নালা সংস্কারের কাজ চলছে। ফের নালা থেকে তুলে রাখা কাদামাটি ছড়িয়ে পড়েছে সড়কে। এর মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। বন্দরটিলা, চট্টগ্রাম, ২৮ জুলাই
ফরিদপুর চরাঞ্চলে এ বছর বাদামের ফলন ভালো হয়েছে। খেত থেকে বাদাম তুলে আনার পর পরিবারের সদস্যরা বাড়ির উঠানে বসে ঝাড়াই-বাছাইয়ের কাজ সেরে নিচ্ছেন। তাইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ২৮ জুলাই
কৃষক আলাউদ্দিন বিশ্বাস বর্ষাকালে বাড়ির গবাদির জন্য তাজা ঘাস সংগ্রহ করেন নৌকায় করে। নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় এখন পদ্মা নদীর পাড়ে উঠিয়ে মেরামত করে নিচ্ছেন। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ২৮ জুলাই
শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের সবুজ ঘাসের ওপর শিশুরা ছবি আঁকা শিখছে। জেলা শিশু নাট্যম দীর্ঘ তিন দশক ধরে এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জুলাই
জুমের ভুট্টা সংগ্রহের পর বাছাই করছেন জুমচাষি দুই গৃহবধূ। খেত থেকে সংগ্রহ করা ভুট্টা টাটকা দেখে কিনতে এসেছেন পথচারী দুই তরুণী। বড়াদম মোরঘোনা, মগবান, রাঙামাটি, ২৮ জুলাই
বৃষ্টিতে বেপরোয়া মোটরসাইকেল সড়কের মাঝে পিছলে পড়েছে। বয়রা কলেজ মোড়, খুলনা, ২৮ জুলাই
প্রখর রোদের পর প্রশান্তির বৃষ্টি। সে বৃষ্টিতে পর্দা ধরে রেখেছেন একজন। আরেকজন ইজিবাইক মেরামত করছেন। বয়রা কলেজ মোড়, খুলনা, ২৮ জুলাই
শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে আলপনা আঁকছেন চারুকলার শিক্ষার্থীরা। প্রশাসন ভবন, কুষ্টিয়া, ২৮ জুলাই
পথচারী চলাচলে ব্যস্ত ফুটপাতে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল তুলে দিয়েছেন এই চালকেরা। আর্মি মার্কেট, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ, ২৮ জুলাই