একঝলক (৯ সেপ্টেম্বর ২০২৬)

শ্যালো মেশিনের সাহায্যে ধানভাঙার যন্ত্র দিয়ে ধান ভাঙাচ্ছেন নুর হোসেন। প্রতি মণ ধান ভাঙাতে নেন ৪০ টাকা। এই যন্ত্র নিয়ে তিনি পাড়ায় পাড়ায় ঘুরে ধান ভাঙান। বাওইকোলা, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
শরতের সকালে বাড়ির দেয়ালে বসে আছে বিড়ালটি। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ৯ সেপ্টেম্বর
বিদ্যালয়ের ছাদে বসানো সৌরবিদ্যুতের প্যানেল। এই সৌরবিদ্যুতে চলে দুই হাজার শিক্ষার্থীর জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়ের কার্যক্রম। মিরসরাই, চট্টগ্রাম। সম্প্রতি তোলা
পথের ধারে ফুটেছে বন ওকড়া ফুল। বাঁশবাড়িয়া, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৯ সেপ্টেম্বর
পথের ধারে বুনো ফুল। উত্তর আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ৯ সেপ্টেম্বর
বাছুরকে গোসল করাচ্ছেন গৃহস্থ, পেছনে জাল ফেলে মাছ শিকারের অপেক্ষায় জেলে। লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ৯ সেপ্টেম্বর
খালের পাড়ে ছাতা মাথায় নৌকা মেরামত করছেন এক ব্যক্তি। কামারপাড়া, শায়েস্তাবাদ, বরিশাল, ৯ সেপ্টেম্বর
সারা দিনের কাজ শেষে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছেন গ্রামের মানুষ। বাওইকোলা, আটঘরিয়া, পাবনা, ৯ সেপ্টেম্বর
আমের ভরা মৌসুম শেষ হওয়ার পরও এখন বাজারে পাওয়া যাচ্ছে কাটিমন আম। কারওয়ান বাজার, ঢাকা, ৯ সেপ্টেম্বর
সুন্দরবনে গাছের মগডালে পাশাপাশি বসে আছে দুই মৌটুসি। আন্দারমানিক, চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট, ৯ সেপ্টেম্বর
আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ‘আমরা শিল্পীবৃন্দ’–এর ব্যানারে মানববন্ধন করেন কয়েকজন। ঢাকা, ৯ সেপ্টেম্বর
সুন্দরবন থেকে ভোরবেলা কাঁকড়া ধরে ফিরছেন জেলেরা। আন্দারমানিক, চাঁদপাই রেঞ্জ, বাগেরহাট, ৯ সেপ্টেম্বর
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের। ঢাকা, ৯ সেপ্টেম্বর
নার্সারিতে মরিচের চারা তুলছেন শ্রমিকেরা। প্রতিটি চারা বিক্রি হচ্ছে দুই টাকা করে। চব্বিশহাজারী, রংপুর, ৯ সেপ্টেম্বর
যানবাহনের কালো ধোঁয়ায় বাড়ছে বায়ুদূষণ। বারিধারা, ঢাকা, ৯ সেপ্টেম্বর
মেঘাচ্ছন্ন সকালে কাজের খোঁজে ছুটছেন একদল দিনমজুর। শেখটারী, রংপুর, ৯ সেপ্টেম্বর
রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য খেতের আল থেকে ধঞ্চেগাছ কাটছেন কৃষক। রামকান্তপুর, ফরিদপুর, ৯ সেপ্টেম্বর
খাবারের খোঁজে গৃহস্থের বাড়ি থেকে বের হয়েছে হাঁসের ঝাঁক। মেন্দিবাগ, সিলেট, ৯ সেপ্টেম্বর
রঙিন সুতা ও সুইয়ের ফোঁড়ে কাঁথা সেলাই করছেন এক নারী। বালাকৈগাড়ী, বগুড়া, ৯ সেপ্টেম্বর
সুরমা নদীর পাড়ে জমে আছে ময়লা-আবর্জনা। কালীঘাট, সিলেট, ৯ সেপ্টেম্বর
শরতের সকালে হালকা কুয়াশায় মাঠে কাজে বের হয়েছেন কৃষক। চরশিবরামপুর, পাবনা, ৯ সেপ্টেম্বর
শীতের আগমনী বার্তায় লেপ–তোশক নিয়ে বিক্রিতে নেমেছেন মৌসুমি ব্যবসায়ীরা। রংপুর, ৯ সেপ্টেম্বর
মাঠে মুলার বীজ বপনে ব্যস্ত কৃষান-কৃষানিরা। বালাকৈগাড়ী, বগুড়া, ৯ সেপ্টেম্বর
সমুদ্রপথে আমদানি করা এলপি গ্যাসের জাহাজ এসে পৌঁছেছে মোংলায়। বাগেরহাট, ৯ সেপ্টেম্বর
ধানখেতের ওপর বাঁশের কঞ্চিতে বসে আছে ফিঙে পাখি। মাওনা, গাজীপুর, ৯ সেপ্টেম্বর। ছবি: সাদিক মৃধা