একঝলক (৩১ মে ২০২৫)

ফুটে আছে বাহারি বুনোফুল। ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর, ৩১ মে
ছবি: সাদিক মৃধা
সকাল থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই ভ্যানে করে পণ্য নেওয়া হচ্ছে। কদমতলী, সিলেট, ৩১ মে
রঙিন ফুলের ওপর জমেছে বৃষ্টির পানির ফোঁটা। কাটাছড়ি, রাঙামাটি, ৩১ মে
বৃষ্টির মধ্যে লেবু বিক্রি করতে বসেছেন বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ৩১ মে
তালগাছে উঠছে এক কিশোর। বাখরা, কাহালু, বগুড়া, ৩১ মে
সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। পিএবি সড়ক, আনোয়ারা, চট্টগ্রাম, ৩১ মে
মাচায় বসে আছে তিলা মুনিয়া পাখি। ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর, ৩১ মে
বুনোফুলে উড়ে এসে বসেছে রঙিন প্রজাপতি। নতুনপাড়া, রাঙামাটি, ৩১ মে
পথের ধারের গাছে ফুটে আছে তেঁতুল ফুল। বাখরা, কাহালু, বগুড়া, ৩১ মে