একঝলক (০৭ আগস্ট, ২০২৩)

সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষেরা। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ৭ আগস্ট, সকাল ১০টায়
ছবি: জাহিদুল করিম
বাঙালির শাখানদীতে ছুটে চলেছে জেলে নৌকা। জোড়গাছা সেতু এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ আগস্ট
নিপুণ শিল্পের কারিগর কালো বুক বাবুই পাখি। বাসা তৈরির জন্য উপকরণ খুঁজতে আখখেতে এসে বসেছে পাখিটি। জোড়গাছা সেতু এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ আগস্ট
পদ্মা নদীর পাড়ে বসে জাল মেরামত করছেন জেলেরা। চর বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ আগস্ট
খাবারের খোঁজে লোকালয়ে এসেছে একটি বানর। চৌহাট্টা এলাকা, সিলেট, ৭ আগস্ট
টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে পাশের তিনটি গ্রাম। উত্তর বরইয়া গ্রাম, ফুলগাজী, ফেনী, ৭ আগস্ট
বিক্রির জন্য আনা লাউ ট্রাক থেকে নামানো হচ্ছে। আকারভেদে একেকটি লাউ বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। সোবহানী ঘাট, সিলেট, ৬ আগস্ট
যমুনা নদীর পাড়ে জাল ফেলে মাছ ধরছেন দুই ব্যক্তি। চন্দনবাইশা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ আগস্ট
মরিচগাছে ফুল আসতে শুরু করেছে। দুই-এক সপ্তাহের মধ্যে পুরোদমে মরিচ তোলা শুরু হবে। তাই গাছের নিচের ঘাস ও আগাছা পরিষ্কার করতে নেমেছেন কৃষকেরা। শানির দিয়াড়, হেমায়েতপুর, পাবনা, ৭ আগস্ট
জমি থেকে তুলে আনা চালকুমড়া আড়তে প্যাকেটজাত করা হচ্ছে। এরপর ট্রাকে করে এই কুমড়া পাঠানো হবে ঢাকার কারওয়ান বাজারে। প্রতিটি কুমড়া পাইকারি দরে বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকায়। কৃষ্ণদিয়াড়, হেমায়েতপুর, পাবনা, ৭ আগস্ট
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে ঈশান ইনস্টিটিউশনের ৩৬ ছাত্রীকে দীক্ষা প্রদান করেন অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেহেনা জাহান। ঈশান ইনস্টিটিউশন চত্বর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৭ আগস্ট
আউশ ধান কাটছেন দুই কৃষক। কাড়াহা গ্রাম, ফুলপুর, ময়মনসিংহ, ৭ আগস্ট
বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে অধিকাংশ গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। ভোগান্তি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করছে মানুষ। সাতকানিয়া, চট্টগ্রাম, ৭ আগস্ট
ভারী বৃষ্টিতে আবার পাহাড়ের মাটি ধসে সড়কে পড়েছে। যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। সড়ক বিভাগের শ্রমিক-কর্মচারীরা মাটি সরানোর কাজ করছেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, কলাবাগান, রাঙামাটি, ৭ আগস্ট
বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও নগরবাসী। পানির মধ্যে ফুটপাত দিয়ে চলতে গিয়ে পড়ে যায় এক শিক্ষার্থী। বগুড়া রোড, বরিশাল, ৭ আগস্ট
পথের ধারে গাছের শুকনা ডালে ডানা মেলে বসে আছে ফড়িং। মদিনা মার্কেট, সিলেট, ৭ আগস্ট
এক ছাতার তলায় পুরো পরিবার। সকাল থেকে কুমিল্লা নগরে বৃষ্টি হচ্ছে। এতে ঘরের বাইরে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে। ঝাউতলা এলাকা, কুমিল্লা, ৭ আগস্ট
বিদ্যালয় ছুটি হয়েছে। এমন সময় হঠাৎ শুরু অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছে দুই সহপাঠী। কেরানীপাড়া এলাকা, রংপুর, ৭ আগস্ট
সড়ক বিভাজকের ঘাস খাচ্ছে গরু। তৈরি হচ্ছে সড়কে প্রতিবন্ধকতা। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কাজীহাটা এলাকা, রাজশাহী, ৭ আগস্ট
বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। পানিতে আটকে পড়া লোকজনের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘরে থাকাও দুঃসাধ্য হয়ে পড়েছে তাঁদের জন্য। শিশুসন্তানদের বাড়ির দোতলায় প্রতিবেশীদের বাসায় রেখে নিচতলায় ঘরের জিনিসপত্র দেখতে আসেন মুন্নি বেগম। চকবাজার চেয়ারম্যানঘাটা এলাকা, চট্টগ্রাম, ৭ আগস্ট