বেগুনি রঙের ফুলটির ভেতরের দিকটি (গলা) উজ্জ্বল হলুদ। ঘণ্টার মতো আকৃতির কারণেই একে নীলঘণ্টা ফুল বলা হয়। ন্যাপ কার্যালয়, ময়মনসিংহ, ১৮ মেনারকেলগাছের পাতার নিচে বাসা বাঁধছে বাবুই পাখি। মাইনউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১৭ মে
বিজ্ঞাপন
মাসরুম নিয়ে বাজারে বিক্রির জন্য বসেছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা। বনরূপা, রাঙামাটি, ১৮ মে
বিজ্ঞাপন
রাঙামাটি শহরে চায়না–থ্রি লিচু নিয়ে বসেছেন কয়েকজন ব্যবসায়ী। স্থানীয় বাগানে ফলানো রসালো ও সুস্বাদু এই লিচুর চাহিদা রয়েছে সারা দেশে। দেওয়ানপাড়া, রাঙামাটি, ১৮ মেআকন্দ ফুলে বসেছে ভোমরা। পানছড়ি কলাবাগান, খাগড়াছড়ি, ১৮ মেপথের ধারে ফুটে আছে ভাঁটফুল বা ঘেঁটুফুল। তবারিপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ মে জীবিকার সন্ধানে কাজের অপেক্ষায় বসে আছেন দিনমজুর শ্রমিকেরা। রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংক–সংলগ্ন সড়কে কাজের সন্ধানে প্রতিদিন সকালেই জড়ো হন শ্রমিকেরা। ফকিরাপুল, ঢাকা, ১৮ মেবগুড়া-ঢাকা মহাসড়কের বনানী বাসস্ট্যান্ডে দুমড়েমুচড়ে যাওয়া দুর্ঘটনাকবলিত এবি ডিলাক্স পরিবহনের বাস। বাসটি ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। বনানী বাসট্যান্ড, বগুড়া, ১৮ মেবটগাছের ডালে বিশ্রামে বসেছে ফিঙে পাখিটি। জাবুসা, রূপসা, খুলনা, ১৮ মেসাতসকালে ধনেখেতের ঘাস নিড়ানোতে ব্যস্ত দুই কৃষক। জালশুকা, বগুড়া, ১৮ মে। ছবি: সোয়েল রানাকৃষকদের কাছ থেকে কেনা চালকুমড়া একত্র করে রাখছেন ব্যবসায়ী। বাগবাড়ি হাট, গাবতলী, বগুড়া, ১৮ মেএলাকায় ঘুরে ঘুরে দই বিক্রির জন্য বের হচ্ছেন তিন ব্যবসায়ী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ মেশিকারের আশায় চা-বাগানের মেঠোপথে শিয়ালের বিচরণ। দলদলি, সিলেট, ১৮ মেগ্রীষ্মের সকালে চা-পাতায় ডানা মেলে আছে ফড়িং। সবুজ পাতার সঙ্গে মিশে গেছে ফড়িংয়ের রং। মালনীছড়া, সিলেট, ১৮ মেবিশ্বকাপ ফুটবলের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবলপ্রেমীদের জন্য পতাকা তৈরির হিড়িক দেখা যাচ্ছে। সাতসকালে সড়কের ধারে বসে আর্জেন্টিনা দলের পতাকা সেলাই করছেন আতাউর রহমান। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ১৮ মেবিদ্যালয়ে পাঠদান শুরুর আগে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকা, ফরিদপুর, ১৮ মেবট ফল খেতে এসে উড়ে এসেছে কাঠশালিক পাখি। জেলা শহরের মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ, ১৮ মেবাজারে উঠেছে তালশাঁস, তবে দাম বেশ চড়া। গ্রামাঞ্চলেও তালগাছ কমে যাওয়ায় দিনকে দিন বেড়েই চলেছে তাল শাসের দাম। থানা মোড়, শালগাড়িয়া, পাবনা, ১৮ মেপ্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার জন্য রাখা দোলনাগুলো নেই। শিশুরা এখন দোলনার স্ট্যান্ডকে খেলনা বানিয়ে চড়ে বসেছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বাসুদেবপুর টিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চী, পাবনা, ১৮ মেপ্রাথমিক বিদ্যালয়ে সামনে খেলার মাঠ। সেখানেই ধান মাড়াইয়ের পর ঝাড়া–বাছার কাজ চলছে। হাড়িবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চী, পাবনা, ১৮ মেসিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কচুর চাষ হয়। সেখান থেকে কচু আনা হয় সিলেটের বিভিন্ন বাজারে। কচু নিয়ে হাঁটছেন এক খুচরা বিক্রেতা। খাসদবীর, সিলেট, ১৮ মে। ছবি: আনিস মাহমুদকয়েক দিন বৃষ্টির পর আবার তাপপ্রবাহ চলছে, ফলে বেড়েছে ডাবের চাহিদা। সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ১৮ মে কামরাঙা ফলটি যেমন জিবে রস আনে, ফুলটিও তেমনি নজরকাড়া। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ১৮ মেকোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। পুরোনো দা, বঁটি, চাপাতি ও ছুরিতে ধার করাতে ভিড় করছেন মানুষ। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলানা, ১৮ মে পারুলি নদীর পাড়ে শিমুলগাছের মগডালে বসে আছে শামুকখোল পাখি। হালুকাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৮ মে