একঝলক (৫ জানুয়ারি, ২০২৩)

শীতের সকালে জবুথবু হয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। রাজেন্দ্রপুর, রংপুর ৫ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই চা-বাগান। লাউয়াছড়া থেকে বের হয়ে প্রায়ই প্রাণীরা চা-বাগানে ঘুরে বেড়ায়। ভাড়াউড়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৫ জানুয়ারি
শীতের সকালে ওএমএসের পণ্য কিনতে দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন লুৎফা বেগম। ওএমএসের পণ্যবাহী গাড়ির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন মা। তাই ঠান্ডার মধ্যে ছোট ভাই সাত মাস বয়সী ফাহমিদকে কোলে নিয়ে বসে আছে মোজাহিদ। কদমতলী, সিলেট, ৫ জানুয়ারি
পানিতে ভেসে থাকা ডালপালা ও কচুরিপানায় বসে কাপ্তাই হ্রদে শিকার ধরতে বসে আছে কানি বক। বন্দুক ভাঙ্গা, রাঙামাটি, ৫ জানুয়ারি
গাঁদা, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, কসমসসহ নানা ধরনের শীতকালীন ফুলের গাছসহ বিভিন্ন ধরনের সবজি ও ফল গাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ৩০ টাকা থেকে ৫০০ টাকা মূল্যে এসব গাছ বিক্রি করা হচ্ছে। বন্দরের সোনাকান্দা, নারায়ণগঞ্জ, ৫ জানুয়ারি
প্রচণ্ড শীতে বাড়ছে শিশুদের রোগবালাই। ফলে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা, ৫ জানুয়ারি
শীতের সকালে স্কুটিতে চড়ে কর্মস্থলে যাচ্ছেন কর্মজীবী নারী। হরিদেবপুর, রংপুর, ৫ জানুয়ারি
তীব্র শীত, তাই গরুর গায়ে পাটের বস্তা জড়িয়ে হাল চাষ করছেন নজু মিয়া। প্রতিদিন অন্যের জমিতে চাষ করে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন তিনি। তা দিয়েই চলে সংসার। কামদেবপুর, রংপুর, ৫ জানুয়ারি
পাখি যেন মাছ শিকার করতে না পারে, সে জন্য পুকুরের ওপর জাল দিয়ে রেখেছেন মাছচাষি। সেই জালের ওপর বসে শিকারের অপেক্ষায় বক। অশোকতলা, কুমিল্লা, ৫ জানুয়ারি
সিলেটে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এমন শীতে বেশি ভোগান্তিতে পড়েন ছিন্নমূল মানুষ। ঠান্ডার মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন একজন। রেলওয়ে স্টেশন, সিলেট, ৫ জানুয়ারি
কুয়াশাচ্ছন্ন সকালে নৌকায় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক তরুণ। কীর্তনখোলা নদীর তীরে বসবাস করা অসংখ্য পরিবার এই নদীতে মাছ ধরে জীবনযাপন করে। চরবাড়িয়া, বরিশাল, ৫ জানুয়ারি
কুয়াশার কারণে বোরো বীজতলা সবুজ রং পরিবর্তন হয়ে বিবর্ণ হতে শুরু করেছে। রক্ষা করতে কৃষক হুমায়ন প্রতিদিন আগাছা পরিষ্কারের পাশাপাশি কাঠি দিয়ে কুয়াশার শিশির সরিয়ে দিচ্ছেন। তোরাপ শেখের পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ জানুয়ারি
যশোর জিলা স্কুলে শুরু হয়েছে ডাচ্‌ বাংলা ব্যাংক–প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব–২০২৩। ফরিদপুর,
রস সংগ্রহের জন্য খেজুরগাছে ঘটি বাঁধার কাজ করছেন গাছি স্বপন মণ্ডল। পেলাইদ গ্রাম, শ্রীপুর, গাজীপুর, ৪ জানুয়ারি