একঝলক (২৭ অক্টোবর, ২০২২)

শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহী কলেজ থেকে শোভাযাত্রা বের করা হয়। অংশ নেয় বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। সাহেব বাজার, রাজশাহী, ২৭ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
এ বছর কার্তিকের মাঝামাঝি সময়েই পাওয়া যাচ্ছে শীতের আমেজ। ভোর থেকেই ঘন কুয়াশা ঢেকে ছিল পাবনার প্রকৃতি। এর মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, গাছপাড়া, পাবনা, ২৭ অক্টোবর
ডানা ঝাপটে ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত প্রজাপতিটি। গিলাতলা, খুলনা, ২৭ অক্টোবর
দরজা তৈরির কারখানায় কাঁঠাল, শিরীষ ও মেহগনিকাঠ রোদে শুকাতে দেওয়া হয়েছে। সেখান থেকে শুকিয়ে যাওয়া কাঠ দরজা তৈরির জন্য বাছাই করে নিচ্ছেন এক শ্রমিক। আটরা, খুলনা, ২৭ অক্টোবর
কুমিল্লা নগরের প্রবেশপথে শাসনগাছা ফ্লাইওভারের পশ্চিম পাশে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। দুর্ভোগে পরে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। কুমিল্লা, ২৭ অক্টোবর
মা ইলিশ সংরক্ষণে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হলেও অবাধে মাছ শিকার চলছে পাবনায়। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাত ও দিনে মাছ শিকার করেন জেলেরা। প্রথম দিকে মাছ না পেলেও গত এক সপ্তাহে বেশ ভালো মাছ উঠছে জেলেদের জালে, যা গোপনে বিক্রি হয় গ্রামের বাজারগুলোয়। পদ্মার নদী, ভাড়ারা, পাবনা, ২৭ অক্টোবর
ন্যায্য মূল্যের টিসিবির পণ্য কিনতে ভিড় করেছেন লোকজন। বোয়ালখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৭ অক্টোবর
কোমরতাঁতে কাপড় বুনছেন চাকমা সম্প্রদায়ের এক নারী। শান্তিপুর, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৭ অক্টোবর
ফেনীর সোনাগাজী উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গেছে খামার ও পুকুরের মাছ। তলিয়ে গেছে সড়ক। এখন পানি কমে গেলেও সড়কের বেহাল অবস্থা। পূর্ব চান্দিয়া, ফেনী, ২৭ অক্টোবর
সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ অসচেতনতা। ছোট্ট পিকআপ ভ্যানের ওপরে বসে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অসাবধানতার কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-সিলেট মহাসড়ক, খাদিমনগর, ২৭ অক্টোবর
বিছানা কিংবা বসার জন্য অনেকে এখন প্লাস্টিকের পাটি কেনেন। প্লাস্টিকের পাটি মাথায় নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন ফেরিওয়ালা আবদুল্লাহ। টিলাগ, সিলেট, ২৭ অক্টোবর
জলাশয় থেকে লাল শাপলা তুলে বিক্রির জন্য শহরে নিয়ে এসেছেন আবদুর রহমান। প্রতিটি ফুল বিক্রি হচ্ছে ৫ টাকায়। রংপুর মেডিকেল কলেজ চত্বর, ২৭ অক্টোবর
শীতের আগেই পদ্মার চরে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। এরা সাধারণত মিঠাপানির অগভীর জলাশয় কিংবা মোহনাতে বিচরণ করে। খাসের চর, পদ্মার নদী, ভাড়ারা, পাবনা, ২৬ অক্টোবর
খেতের আগাম জাতের আমন কাটার পর সেই জমিতে আবার আগাম আলু রোপণ করছেন কৃষক। পেছনের খেতে চলছে ধান কাটা। কাশিপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ২৬ অক্টোবর
আজ সকালে বাকি তিন শ্রমিকের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় প্রায় ৬০ ঘণ্টা পর উদ্ধার করা হলো সব শ্রমিকের লাশ। সন্দ্বীপ চ্যানেল, মিরসরাই, ২৬ অক্টোবর
জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ, ২৭ অক্টোবর
মেধাক্রম অনুযায়ী হলের আসন বণ্টনের দাবিতে রেশমিনা হক নামের এক শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি। বেগম রোকেয়া হলের সামনে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৭ অক্টোবর
খাবারের খোঁজে আকাশে চক্রাকারে ঘুরপাক খাচ্ছে চিল। চকসূত্রাপুর এলাকা, বগুড়া শহর, ২৭ অক্টোবর
কুয়াশাচ্ছন্ন ভোরে রেলপথ ধরে যাচ্ছে লোকজন। রেলস্টেশন এলাকা, বগুড়া, ২৭ অক্টোবর
হেমন্তের দুপুরে কৃষিজমিতে মই টানছেন আবু তাহের ও তাঁর স্ত্রী লাভলী বেগম। মইয়ের ওপর বসিয়ে রেখেছেন মেয়ে মাহিয়া আক্তারকে। শিলেরভাঙা গ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৭ অক্টোবর
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের জেরে সৃষ্ট বন্যায় এ বছর সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের পানিতে সরে গিয়েছে সেতুর দুই পাশের মাটি। ফলে সেতুর সংযোগস্থলে বাঁশ ফেলে চলাচল করতে হচ্ছে। কান্দিগ্রাম, বর্ণি হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৭ অক্টোবর
হেমন্তের পড়ন্ত বিকেলে ছোট ছোট নৌকা নিয়ে একসঙ্গে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। বর্ণি হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৭ অক্টোবর
জোয়ারের পানিতে ভিজে গেছে জ্বালানি কাঠ। দুপুরের রোদে সেই কাঠ শুকাচ্ছেন এক বৃদ্ধা। এ চিত্র কয়রা শাখা নদীর চরে অপরিকল্পিতভাবে তৈরি গুচ্ছগ্রামের। অমাবস্যা-পূর্ণিমার সময় জোয়ারের বাড়তি পানিতে তলিয়ে যায় এই গুচ্ছগ্রাম। মঠবাড়ি গুচ্ছগ্রাম, মহারাজপুর, কয়রা উপজেলা, খুলনা, ২৭ অক্টোবর
বরিশালের সোনারগাঁ টেক্সটাইলে শ্রমিক মারধর ও ছাঁটাইয়ের ঘটনায় বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় মারধরের কারণে আহত শ্রমিকদের নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। একই সঙ্গে হামলাকারীদের বিচার চান তাঁরা। এতে সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। রুপাতলী এলাকা, বরিশাল নগর, ২৭ অক্টোবর
ঢাকা-খুলনা মহাসড়কে অহরহ চলছে অবৈধ যানবাহন। সেগুলোর জন্য সড়কের জায়গা ছেড়ে দিয়ে চলতে হয় বড় যানবাহনগুলোকে। এতে দেখা দেয় বড় দুর্ঘটনার ঝুঁকি। আটরা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৭ অক্টোবর
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আমন ধান খেত থেকে কেটে নিচ্ছেন এক কৃষক। গেরদা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ অক্টোবর