চরজুড়ে চাষ হয়েছে ঢ্যাঁড়সের। সকালে ৩-৪ ঘণ্টা ঢ্যাঁড়স কেটে ২০০ টাকা মজুরি পান স্থানীয় নারীরা। মিরসরাই, ১৪ জানুয়ারিশীতের সকালে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ফেনী সরকারি কলেজ মাঠ, ফেনী, ১৪ জানুয়ারি
বিজ্ঞাপন
শীতের সকালে গরুর হাল দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। পঞ্চগড়, ১৪ জানুয়ারি
বিজ্ঞাপন
কুয়াশামাখা শীতের বিকেলে সিলেটের সুরমা নদীতে নৌকায় করে মাছ ধরছেন চার মৎস্যজীবী। সিলেট, ১৩ জানুয়ারিআড়িয়াল খাঁ নদে নৌকায় বসে বরশি দিয়ে চিংড়ি ধরতে ব্যস্ত এক বৃদ্ধ। লামচরি, চরবাড়িয়া ইউনিয়ন, ১৪ জানুয়ারিসুঘ্রাণের জন্য এখন দেশব্যাপী পরিচিতি পেয়েছে সিলেট অঞ্চলে চাষ হওয়া জারা লেবু। খাবার টেবিলে সাধারণ লেবুর মতো খাওয়া হয় এটি। আচার তৈরিতে বেশ কদর রয়েছে। সিলেটের সবজি বাজারের সামনে এভাবেই সাজিয়ে রাখা হয় ক্রেতার দৃষ্টি আকর্ষণে। সিলেট, ১৪ জানুয়ারি‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো বগুড়া আঞ্চলিক গণিত উৎসব চলছে। জিলা স্কুল মাঠ, বগুড়া, ১৪ জানুয়ারিসিলেটের বন্দরবাজার এলাকায় লালবাজার মাছবাজারে চলছে দুই দিনব্যাপী ‘মাছের মেলা’। মেলায় বিভিন্ন দেশীয় মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতা। সিলেট, ১৩ জানুয়ারিফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। ফেনী, ১৪ জানুয়ারিকাজ সেরে বাড়ি ফেরার পথে গবাদি পশুর জন্য ঘাস কেটে মাথায় নিয়ে চলেছেন দুই ব্যক্তি। গাংনী, মেহেরপুর, ১৩ জানুয়ারিকুয়াশার কারণে আজ শনিবার সকাল ছয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ আছে। যানবাহন নিয়ে ঘাট ছাড়ার অপেক্ষায় ফেরি। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ জানুয়ারিকিশোরগঞ্জ সদরের জালুয়াপাড়া এলাকায় শিয়াল মারা বন্দে ঘোড়দৌড় দেখতে হাজারো উৎসুক জনতার ভিড়। কিশোরগঞ্জ, ১৩ জানুয়ারিজমিতে বি-আর আটাশ ধানের চারা রোপন করছেন টুকুর গাজী। তিনি দৈনিক মজুরি হিসাবে ৬০০ টাকা পেয়ে থাকেন। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ জানুয়ারিশুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। পূর্বাচল, ঢাকা, ১৩ জানুয়ারিঘন কুয়াশায় কারণে সড়কে চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়ক, আলমডাঙ্গা সন্তানকে গরম কাপড়ে মুড়ে নিয়ে বের হয়েছেন একজন বাবা। সাড়া গোপালপুর, ঈশ্বরদী, পাবনা, ১৪ জানুয়ারি ভিটামিন সি–সমৃদ্ধ ফল আমলকী। পত্রপল্লবহীন গাছে থোকা থোকা ঝুলছে আমলকী। কাপ্তাই, রাঙামাটি, ১৪ জানুয়ারিবাড়ির উঠানে দীর্ঘ সময় জ্বাল দিয়ে খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরি করেন গাছি মাহাবুল খাঁ। এ জন্য প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই ৪০টির বেশি গাছ থেকে খেজুরের রস সংগ্রহে বের হন তিনি। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা, ১৪ জানুয়ারিরাজশাহী জেলা দাবা সমিতি সহযোগিতায় রাজশাহী জেলা উন্মুক্ত যুব দাবা বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩৮ বালক–বালিকা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ১৪ জানুয়ারিকৃষকের কাছ থেকে ৭০০ টাকা প্রতি মণ দরে পেঁয়াজ কিনে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একত্র করছেন ব্যবসায়ীরা। পবা, রাজশাহী, ১৪ জানুয়ারি