একঝলক (১৮ অক্টোবর ২০২৪)

বৌদ্ধধর্মাবলম্বীদের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ মঙ্গল রথযাত্রায় ফানুস ওড়ানো হচ্ছে। মারমা বাজার, বান্দরবান, ১৮ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
আউশ ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। গোসাইবাড়ী, সোনাতলা, বগুড়া, ১৮ অক্টোবর
প্লাস্টিকের জারে পানি ভরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানে সরবরাহ করেন খোকন শেখ। প্রতিটি জারের পানি ২০ টাকা দরে বিক্রি করেন। এভাবে দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন তিনি। কোমরপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ অক্টোবর
টিকিট কেটে পুকুরে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ১৮ অক্টোবর
ছোট তিন বোনের বায়না—ভাইয়ের সাইকেলে চড়বে। তাই তাদের সাইকেলে নিয়ে গ্রামের পথে ঘুরছেন এই তরুণ। কুটিরপাড়, রংপুর, ১৮ অক্টোবর
বাগানের কলা বিক্রির জন্য পাইকারি আড়তে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। পালিচড়া, রংপুর, ১৮ অক্টোবর
নিজের জমি থেকে লাউ তুলে সাজিয়ে রাখছেন কৃষক মিজানুর রহমান। বিক্রির জন্য নিয়ে যাবেন বাজারে। প্রতিটি লাউ পাইকারিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। জমিদারপাড়া, রংপুর, ১৮ অক্টোবর
আলু রোপণে ব্যস্ত কৃষকেরা। ঈশ্বরপুর, রংপুর, ১৮ অক্টোবর
কাপ্তাই হ্রদে জাল ফেলে চলছে মাছ শিকার। নতুন পাড়া, রাঙামাটি, ১৮ অক্টোবর
নিজের বাগানের কলা বিক্রির আশায় বাজারে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। সাপছড়ি ফুরমোনপাড়া, রাঙামাটি, ১৮ অক্টোবর