একঝলক (৭ জানুয়ারি, ২০২৩)

পুরুষ শ্রমিকের সঙ্গে দল বেঁধে আলুখেতে কাজ করছেন কিষানিরা। কোবারু, রংপুর, ৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
কনকনে শীতের সকালে বীজতলায় ধানের চারা তুলছেন চাষি মোস্তাফিজার রহমান। নলেয়া বিল, গঙ্গাচড়া, রংপুর, ৭ জানুয়ারি  
সারা দেশের মতো পাহাড়ে তীব্র শীত। উষ্ণতা পেতে নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের শীতের কাপড়ের দোকান। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ির, ৭ জানুয়ারি
শীতের সকালে মাছ ধরতে নদীতে ছুটে চলেছে জেলের নৌকা। তিস্তা, কাউনিয়া, রংপুর, ৭ জানুয়ারি
নদীর পারে পেঁয়াজ আবাদের জন্য জমি তৈরি করছেন চাষি জমিরউদ্দীন। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ৭ জানুয়ারি
এখনো প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হচ্ছে। করোনা সচেতনতায় আগের তুলনায় মানুষজন মাস্ক ব্যবহার কম করছেন। শীতের এই সময়ে অনেকে আবার মাস্ক কিনছেন। জিন্দাবাজার, সিলেট, ৭ জানুয়ারি  
ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার অন্যতম মূল কারণ তিন চাকার যানবাহন এবং ওভারটেকিং। দিব্যি চলছে তিন চাকার যান। সঙ্গে ওভারটেকিং। তেলিবাজার বাজার, দক্ষিণ সুরমার, সিলেট, ৭ জানুয়ারি
সবজির আড়ত থেকে পাইকারি দরে ফুলকপি কিনে খুচরা বিক্রির জন্য ভ্যানে সাজিয়ে রাখছেন সালাম মিয়া। নগরের পাড়ামহল্লায় ঘুরে ফুলকপি বিক্রি করবেন তিনি। সোবহানীঘাট, সিলেট, ৭ জানুয়ারি  
কমলার মৌসুমের শুরু থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকায় কমলা বিক্রি করেন ফল ব্যবসায়ীরা। সিলেট নগরের ভার্থখলা এলাকায় বিক্রির জন্য কমলা সাজিয়ে রাখছেন বিক্রেতা। ছোট–বড় আকারভেদে প্রতি কেজি কমলা বিক্রি করছেন ১২০ থেকে ১৪০ টাকায়। ৭ জানুয়ারি
শীতের সকাল শহরে মানুষের উপস্থিতি কম। বন্ধ বিপণিবিতানের সামনে শরীরে রোদ লাগিয়ে খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছেন দুই পাঠক। জিন্দাবাজার, সিলেট, ৭ জানুয়ারি
সারা দেশে চলছে তীব্র শীত। ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই কয়েক দিন। শীতকে মোকাবিলা করতে কানটুপি, হাতমোজা, মাফলারের দোকানে ক্রেতাদের ভিড়। লিবার্টি মোড়, কুমিল্লা, ৭ জানুয়ারি
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকালে ৪ ঘণ্টা বন্ধের পর বেলা ১১টার পর ফেরি চালু হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে ফেরি নোঙর করে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ জানুয়ারি
শীতের সকালে দালানের কার্নিশে ঠান্ডায় জবুথবু হয়ে বসে আছে কাক। নবগ্রাম রোড, রায়পাশা-কড়াপুর, বরিশাল, ৭ জানুয়ারি
মাধ্যমিক বিদ্যালয়গুলোয় পুনরায় বই আসা শুরু হয়েছে। বইগুলো ট্রাক থেকে নামানো হচ্ছে। আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ৭ জানুয়ারি
শীত বাড়ছে, তাই গরম কাপড় কেনার আগ্রহ মানুষের। ভ্রাম্যমাণ বিক্রেতার কাছে ভিড় করেছেন মানুষ। টিটিসি, রাঙামাটি, ৭ জানুয়ারি
পাহাড় থেকে তুলে আনারস বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন রাঙামাটি শহরের হাসপাতাল সড়কে। ঠান্ডা বেশি পড়ার কারণে ক্রেতা নেই। ৭ জানুয়ারি
প্রচণ্ড শীত উপেক্ষা করে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পাবনার শিক্ষার্থীরা। সকালে জাতীয় সংগীতের সঙ্গে তিনটি পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই উৎসব। জেলা স্কুল, কুষ্টিয়া, ৭ জানুয়ারি
সকালের ঘন কুয়াশার মধ্যে শিকারের আশায় বসে আছে একটি শামুকখোল পাখি। গুমাই বিল, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম , ৭ জানুয়ারি
সড়কের পাশে পড়ে আছে উচ্ছিষ্ট খাবার। সেই খাবার খেতে এসেছে একঝাঁক গাঙশালিক। পাবনা-কুষ্টিয়া মহাসড়ক। ৭ জানুয়ারি
কপোতাক্ষ নদের ওপর স্থানীয় ব্যক্তিদের তৈরি বাঁশের সাঁকো। সাঁকোটির ওপর দিয়ে ছয় গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হয়। মহেশপুর, ঝিনাইদহ। ৭ জানুয়ারি
তালপাতায় লিখে তিন শতাধিক শিশুর শিক্ষাজীবনের হাতেখড়ি হয়েছে। এ উদ্যোগ ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের। পৌর পার্ক, যশোর। ৭ জানুয়ারি
হিমেল হাওয়া বয়ে যাওয়ায় কমছে না শীতের দাপট। রাস্তার পাশে আগুন জ্বালাতে দেখে একটু উষ্ণতার জন্য পথচারীরা সেই আগুন পোহাতে বসে পড়েন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক। ৭ জানুয়ারি
পাহাড়ের বুনো ফুল দিয়ে তৈরি করা এসব ঝাড়ু বিক্রির জন্য নিয়ে এসেছেন তাঁরা। কাউখালী, রাঙামাটি। ৭ জানুয়ারি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য শীতকালীন ভলিবল অনুশীলন করছেন নারী শিক্ষার্থীরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ, ময়মনসিংহ
হাওর থেকে ঘাস কেটে নৌকায় করে নিয়ে আসছেন হাওরপাড়ের লোকজন। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ৭ জানুয়ারি
শীতের সকালেই জমে উঠেছে দুধ বিক্রির বাজার। প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা, দুপচাঁচিয়া, বগুড়া। ৭ জানুয়ারি
শীত বেশি তাই কাজে যাননি নির্মাণশ্রমিকেরা। কনকনে ঠান্ডায় ওম নিতে আগুন পোহাচ্ছেন। মুন্নুজান স্কুলের সামনে, খুলনা। ৭ জানুয়ারি
বগুড়ার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুপচাঁচিয়া, বগুড়া। ৭ জানুয়ারি
শীতের সকালে শর্ষেখেতে বসে নিজের ছবি তুলছে তরুণী। পাশে এক শিশুর দুরন্তপনা। ছোট বয়রা আমতলা মাঠ, খুলনা। ৭ জানুয়ারি
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সুধী সমাবেশ। সমাবেশে আমন্ত্রিত অতিথিরা। প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেন পাঠকেরা। ৭ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বুধুরিয়াপাড়া মিশন স্কুল মাঠ, নিয়ামতপুর। ৭ জানুয়ারি