একঝলক (২৭ জুলাই ২০২২)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রায় ঘোষণার আগে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে আদালতে আনা হয়। আদালত ভবন, চট্টগ্রাম, ২৭ জুলাই
ছবি: সৌরভ দাশ
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে নারী ভোটারদের দীর্ঘ লাইন। বায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, করমজা, সাঁথিয়া, পাবনা, ২৭ জুলাই
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও তাঁর মুঠোফোন উদ্ধারে ক্যাম্পাসের পাশে টিলাগাঁও গ্রামের কামরুল হোসেনের বাড়িতে পুলিশের অভিযান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ২৭ জুলাই
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের জনপ্রিয় ফলের নাম ‘রাম্বুটান’। বাংলাদেশেও এই ফলের এখন ফলন হচ্ছে। টাউন হল মাঠ, কুমিল্লা , ২৭ জুলাই
খেত থেকেই পাইকারি দামে করলা কিনে নিয়ে যাচ্ছেন কাটারাপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল হাশেম। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ জুলাই
খাবারের সন্ধানে ডালে ডালে বেনে বউ পাখির বিচরণ। এ পাখি আবার হলদে পাখি নামেও পরিচিত। চরেরহাট, খুলনা, ২৭ জুলাই
পাহাড়ি ঢলে ভেঙে গেছে কালভার্ট। জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পানছড়ি উপজেলার। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। নালকাটা, পানছড়ি, ২৭ জুলাই
পঞ্চম শ্রেণি পড়ুয়া আমানুজ্জামানের ফুটবল ভীষণ প্রিয়। রেললাইনের পাশে আপন মনে তাকে ফুটবল নিয়ে কসরত করতে দেখা যাচ্ছে। খুলনা রেলস্টেশন এলাকা, ২৭ জুলাই
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন ক্রেতারা। শহীদ জিয়া হল প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৭ জুলাই
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করে শোকাহত শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ২৭ জুলাই
বৃষ্টির দিনে ভিজেই মাঠে আমন ধানের চারা রোপণ করছেন কয়েকজন কৃষক। তেঁতুলিয়া গ্রাম, আদমদীঘি, বগুড়া, ২৬ জুলাই
শিক্ষক হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ক্যাম্পাসে মানববন্ধন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে, ২৭ জুলাই
ট্রেন আসার আগেই রেলক্রসিংয়ে বার ফেলা হয়েছে। কিন্তু সেই বাধা অমান্য করে সাধারণ পথচারী, মোটরসাইকেল ও ভ্যান বিপজ্জনকভাবে রেললাইন অতিক্রম করছে। রেলক্রসিং, সি কে ঘোষ রোড, ময়মনসিংহ, ২৭ জুলাই
চলছে দ্রুতগতির যানবাহনের মধ্যে কার আগে কে যাওয়ার প্রতিযোগিতা। তার ওপর রয়েছে তিন চাকার অবৈধ যানবাহন। চালকদের এ ধরনের অসচেতনতায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নাজিরাবাজার, কুমিল্লা, ২৭ জুলাই
জীবন ও জীবিকার তাগিদে ভিজেই বাইরে বের হয়েছেন ফেরিওয়ালা। কাসেম ফিলিং স্টেশন, আদমদীঘি, বগুড়া, ২৬ জুলাই
খাল-বিল, জলাশয়ে এখন শাপলা ফুটেছে। সেই বিল থেকে শাপলা তুলে এনেছে শিশুটি। শাপলা ফুল দেখে তাতে ভাগ বসাচ্ছে সহপাঠী ও এলাকার বন্ধুরা। পানবাজার, রংপুর, ২৭ জুলাই
মাথায় গামছা দিয়ে প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিচ্ছেন। পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। বায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, করমজা, সাঁথিয়া, পাবনা, ২৭ জুলাই
আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভেতরে দম বন্ধ অবস্থা। গরমে অস্থির হয়ে কেউ কেউ গায়ের জামা খুলে ফেলেছেন। কেউ কেউ হাতপাখা আর বই নাড়ছেন। প্রতিটি দরজার সামনে জটলা। ওই ট্রেনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা শুয়ে পড়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, টিকিট থাকা সত্ত্বেও তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এ ঘটনার বিচার করতে হবে। সবাইকে এক ট্রেনে নিয়ে যেতে হবে। বিকেল চারটায় ওই ট্রেন ছাড়ার কথা ছিল। রাজশাহী, জুলাই
মৌসুমের শেষ মুহূর্তে কাঁঠালের চাহিদা বেড়েছে, দামটাও চড়া। এক বিক্রেতা কাঁঠাল নিয়ে চলেছেন বাজারে। দর্শনা, রংপুর, ২৭ জুলাই