একঝলক (২ আগস্ট ২০২৬)

কাঁকরোলের ফলন বাড়াতে পরাগায়ন করছেন কৃষক। সারোটিয়া, বগুড়া, ২ আগস্ট
ছবি: সোয়েল রানা
গিরগিটির ছানা শিকার করেছে মাছরাঙা পাখিটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২ আগস্ট
ভোরের আলো ফুটতেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছেন এক দিনমজুর। গাবতলী, বগুড়া, ২ আগস্ট
বনাঞ্চলে প্রাকৃতিক খাবারের সংকট। তাই লোকালয়ে এসে খাবার খুঁজছে একটি বানর। গাড়ারণ, গাজীপুর, ২ আগস্ট
হাকালুকি হাওরে মাছ ধরতে এসেছেন এক জেলে। কুলাউড়া, মৌলভীবাজার, ২ আগস্ট
নতুন বাসা নিরাপদ কি না, তা পরখ করছে একটি পাখি। আজমেরু, মৌলভীবাজার, ২ আগস্ট
সকালের মেঘলা আকাশে নদীতীরে বসে আছে পাখিরা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ আগস্ট
কাপ্তাই হ্রদের পাড়ের ঝোপে ওত পেতে বসে আছে একটি কানি বক। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ২ আগস্ট
রোদে ধান শুকাতে ব্যস্ত এক নারী। কুমার ধনপাড়া, খাগড়াছড়ি, ২ আগস্ট
টানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার পুরোনো জেলেপাড়ার দ্বীপসংলগ্ন বসতবাড়িগুলো ডুবো ডুবো অবস্থায় রয়েছে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২ আগস্ট
বৃষ্টিভেজা বাঁশের সাঁকো পেরিয়ে ছোট্ট কলস হাতে দুধ আনতে যাচ্ছেন এক নারী। লাইন বিল পাবলা, খুলনা, ২ আগস্ট
উড়ে এসে গাছের কাণ্ডে বসেছে একটি কাঠঠোকরা। করগাঁও, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২ আগস্ট
খিরাই নদের ওপর বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেড আটকে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। খামারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২ আগস্ট
চরাঞ্চলের পরিচিত বাহন ঘোড়ার গাড়িতে গাছের গুঁড়ি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক গাড়োয়ান। গোলডাঙ্গী, ফরিদপুর, ২ আগস্ট
বাগানে ফুটেছে মুকুট ফুল বা ‘ক্রাউন অব থর্নস’। সার্কিট হাউস প্রাঙ্গণ, কুমিল্লা, ২ আগস্ট
বর্ষায় চলাচল ও ঘাস সংগ্রহের কাজে ব্যবহারের জন্য হাট থেকে কেনা নৌকা ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক কৃষক। গোয়ালচামট, ফরিদপুর, ২ আগস্ট
বাজারে বিক্রি হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জনপ্রিয় ফল রাম্বুটান। প্রতি কেজির দাম ১ হাজার ২০০ টাকা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২ আগস্ট
ঝিরিঝিরি বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন মাথায় দিয়ে রিকশায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। কোর্ট পয়েন্ট, সিলেট, ২ আগস্ট
পদ্মা নদীতে ফাঁদ পেতে মাছের রেণু সংগ্রহে ব্যস্ত জেলেরা। গোলডাঙ্গী, ফরিদপুর, ২ আগস্ট
মৌসুম না হলেও বাজারে মিলছে ‘বারোমাসি’ জাতের বরই। জিন্দাবাজার, সিলেট, ২ আগস্ট
ভরদুপুরের রোদ উপেক্ষা করে জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত তিন শিশু। আদর্শগ্রাম, রংপুর, ২ আগস্ট
সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনায় বৃষ্টির পানিতে বেড়েছে দুর্গন্ধ, ভোগান্তিতে পথচারীরা। লালবাগ, রংপুর, ২ আগস্ট
গ্যাস–সংকটের কারণে সিএনজি নিতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। মহাখালী, ঢাকা, ২ আগস্ট
জুলাই-২৪ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় জাদুঘরের আয়োজিত কর্মশালায় আঁকা হচ্ছে গ্রাফিতি, যা পরে জুলাই জাদুঘরে প্রদর্শিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২ আগস্ট