একঝলক (২৯ মে ২০২৬)

উড়াকান্দা, ভবদিয়া, গোপালবাড়ি, সাভারসহ পার্শ্ববর্তী বৃহৎ অঞ্চলের যুব ও সুশীল সমাজের মাদকবিরোধী ক্যাম্পেইন ও মানববন্ধন। উড়াকান্দা বাজার, রাজবাড়ী, ২৯ মে
ছবি: প্রথম আলো
সিলেটে কোরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে। খুজারখলা, সিলেট, ২৯ মে
‘শিকড়ের টানে এসো মিলি হৃদয়িক বন্ধনে’ স্লোগানে ১৩২ বর্ষী বিদ্যাপীঠ পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর বের হয় আনন্দ শোভাযাত্রা। জজ কোর্ট চত্বর, পাবনা, ২৯ মে
শিশুর হাতে কদম ফুল দেখে বোঝা যায় সামনে বর্ষাকাল। ভিকনপুর, মিঠাপুকুর, রংপুর, ২৯ মে
গবাদিপশুর জন্য খাদ্য সংগ্রহ করে বাড়ি ফিরছেন তিনি। কাশিমপুর, মিঠাপুকুর, রংপুর, ২৯ মে
হাতির শুঁড় ফুলে মধু খেতে বসেছে প্রজাপতি। কানা পাড়া, বান্দরবান, ২৯ মে
ঈদের দ্বিতীয় দিনে মেঘলা পর্যটনকেন্দ্রের লেকে কায়াকিং করছেন তাঁরা। বান্দরবান, ২৯ মে
শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিলের সমর্থকদের পতাকা নিয়ে উন্মাদনা। টেকনাফ, কক্সবাজারের ২৫ মে
ঈদের ছুটিতে ঝুলন্ত সেতুতে পর্যটকদের ঘোরাঘুরি। রাঙামাটির পর্যটনকেন্দ্র, ২৯ মে
গরমে টিনের চালার বসতঘর শীতল রাখতে অনেকে বাঁশ দিয়ে আলাদা ছাদ দেন। আবার শহরের রেস্তোরাঁয় গ্রামীণ পরিবেশ তৈরি করতে অনেকে বাঁশের বেড়ার ছাদ ব্যবহার করে থাকেন। বাঁশের রঙিন ছাদ তৈরিতে ব্যস্ত কারিগরেরা। জাঙ্গিরাই চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ২৯ মে
ঈদে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাচ্ছেন দই ও মিষ্টি। গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড়, ফরিদপুর, ২৯ মে
দোয়েল পাখির ছানাটি আমগাছের ডালে বসে মায়ের অপেক্ষায় প্রহর গুনছে, তার অপেক্ষা মা কখন খাবার নিয়ে আসবে। মহাজন পাড়া, রাঙামাটি, ২৯ মে
ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে জলে গা ভেজানো। ফ্যান্টাসি কিংডম, সাভার, ২৯ মে
ঈদুল আজহার দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করে হাজারো দর্শনার্থী।  মিরপুর, ঢাকা, ২৯ মে
চট্টগ্রাম নগরের হাটহাজারী সড়কের আতুড়াডিপো থেকে আমীন জুটমিল পর্যন্ত সড়কের ওপরই চলছে কোরবানির পশুর চামড়ায় লবণ দেওয়ার কাজ। চামড়ার দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের আশঙ্কাও বাড়ছে। আমীন জুট মিল, চট্টগ্রাম ২৯ মে