ছোট–বড় কতবেল ডালায় সাজাচ্ছেন আলতাফ হোসেন। নাটোর এলাকার কতবেল বগুড়ায় পাইকারি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চাঁদনী বাজার এলাকা, বগুড়া, ১১ নভেম্বর বাসে করে বগুড়া থেকে সিলেটে সবজি এনেছেন ব্যবসায়ীরা। কদমতলী বাস টার্মিনাল এলাকা, সিলেট ১১ নভেম্বর
বিজ্ঞাপন
কালীপূজা উপলক্ষে বিক্রি হচ্ছে প্রদীপ। কিনব্রিজ এলাকা, সিলেট, ১১ নভেম্বর
বিজ্ঞাপন
বিক্রির জন্য পাঁপড় সাজাচ্ছেন এক বিক্রেতা। রাজাবাজার এলাকা, বগুড়া, ১১ নভেম্বরশীতকালীন ফসল বাঁধাকপি। আর কদিন পরেই বাজারে চলে আসবে বড় বড় বাঁধাকপি। দাপুনিয়া, পাবনা ১১ নভেম্বরখাল–বিল–নদীতে পানি কমে গেলে ধরা পড়ে নানা জাতের মাছ। এসব মাছ শুঁটকি করতে রোদে শুকাচ্ছেন মৎস্যশিকারিরা। বিলচলন, চাটমোহর, পাবনা ১১ নভেম্বরপ্রকৃতিতে শীতের আমেজ। গরম পোশাক কিনতে তাই ক্রেতাদের ভিড় জমেছে। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ১১ নভেম্বরকুয়াশাভেজা সকালে জমিতে ধান কাটছেন এই কিষানি। রাজেন্দ্রপুর এলাকা, রংপুর, ১১ নভেম্বরআগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা। এ উপলক্ষে শেষ মুহূর্তে শ্যামাপ্রতিমা রং করতে ব্যস্ত প্রতিমাশিল্পী। মমিনপুর এলাকা, রংপুর ১১ নভেম্বরগাছে মৌটুসি পাখির ওড়াউড়ি। দৌলতপুর, খুলনা, ১১ নভেম্বরশৈশবের স্মৃতি কত-না মধুর। ছুটির দিনে বাড়ির পাশে খেলায় মেতে উঠেছে শিশুরা। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর ১০ নভেম্বরকৃষকের ঘরে উঠছে আমন ধান। খেত থেকে ধান কেটে দল বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। তুলাগ্রাম এলাকা, কৈজুরী, ফরিদপুর ১০ নভেম্বর।