একঝলক (২৭ জুলাই, ২০২৩)

এই শ্রাবণের প্রচণ্ড রোদে খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক। কাজের ফাঁকে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন তিনি। ঈশ্বরপুর, রংপুর সদর, ২৭ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
ঝিরিঝিরি বৃষ্টিতে দেয়ালে উঠে কদম ফুল তুলছে এই কিশোর। মুজগুন্নী, খুলনা, ২৭ জুলাই
পর্যটকের জন্য হাকালুকি হাওরের বুকে পরিবেশ অধিদপ্তর পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করেছে। হাওরের চাতলা বিল, জুড়ী, মৌলভীবাজার, ২৬ জুলাই
খুলনা সিটি করপোরেশন বেশ কয়েক দিন ধরে নালা তৈরির জন্য গর্ত করছে। গর্তের মাটি এভাবে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছে এই সড়কে চলাচলকারীরা। বাস্তুহারা, খুলনা, ২৭ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা ২৪টি লেগুনা হলের পাশে আটকে রেখেছেন। ২৭ জুলাই
মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের উদ্যোগে স্পিড গান দিয়ে যানবাহনের গতি মাপা হচ্ছে। বালাবাড়ী, তারাগঞ্জ উপজেলা, রংপুর, ২৭ জুলাই
প্রচণ্ড গরমে শিশুরা সেচপাম্পের পানিতে শরীর জুড়াচ্ছে। ইকরচালি, তারাগঞ্জ উপজেলা, রংপুর, ২৭ জুলাই
সকালেই জমে উঠেছে কলা বেচাকেনার হাট। প্রতি কাঁদি কলা ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। নয়মাইল হাট, শাহজাহানপুর উপজেলা, বগুড়া, ২৭ জুলাই
বিলে খাবার খোঁজার ফাঁকে আলপথে দাঁড়িয়ে অলস সময় পার করছে একদল পাতিহাঁস। নন্দগ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৭ জুলাই
নিজের আখখেত পরিচর্যা করছেন এই চাষি। ভবানীপুর উপজেলা, কুমিল্লা, ২৭ জুলাই
রোপণের জন্য এভাবে ধানের চারা নিয়ে যাওয়া হচ্ছে মাঠে। শাবরুল গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৭ জুলাই
গাছের ডালে ডালে ছোটাছুটি করছে কাঠবিড়ালিটি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ এলাকা, খুলনা, ২৭ জুলাই
উড়ে এসে পানিতে ডুব দিয়ে মাছ শিকার করে টপাটপ খাওয়ায় বেশ পটু পানকৌড়ি পাখিরা। শিকারের জন্য পানিতে মাছের পিছে লেগে না ধরা পর্যন্ত দীর্ঘ সময় এগুলো ডুব দিয়ে থাকতে পারে। পাতিবিল, ঈশ্বরদী, পাবনা, ২৭ জুলাই
বিভিন্ন জাতের সবজি চাষের জন্য পাবনার ঈশ্বরদী উপজেলার বেশ সুনাম রয়েছে। ঈশ্বরদীতে উৎপাদিত কাকরোল জমি থেকে তুলে এনে প্যাকেটজাত করা হচ্ছে। এরপর এই কাকরোল ট্রাকে করে চলে যাবে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন সবজির মোকামে। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ২৭ জুলাই
ছয় বছর বয়সী আসওয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রাম নগরের পাঠানটুলী এলাকা থেকে আসা এই শিশু কিছুক্ষণ পরপর তীব্র জ্বরে কাঁপছে। তাই ভেজা কাপড় দিয়ে শরীর মুছে জ্বর নামানোর চেষ্টা করছেন বাবা। বেলা সাড়ে ১১টা, মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম, ২৭ জুলাই
কর্ণফুলী নদীতে ছোট ছোট ডিঙি দিয়ে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। সকাল সাড়ে ৯টা, কালুরঘাট এলাকা, চট্টগ্রাম, ২৭ জুলাই
প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। অথচ ডেঙ্গুর পরীক্ষার জন্য আলাদা কোনো লাইন নেই। ডেঙ্গু পরীক্ষায় রক্তের নমুনা দিতে অন্যান্য রোগীর সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় লোকজনকে। সকাল সাড়ে ৯টা, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৭ জুলাই
বিএনপির মহাসমাবেশ সামনে রেখে রাজধানীর আমিনবাজার এলাকায় পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে। মহাসড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিকেল সাড়ে ৫টা, আমিনবাজার সরকারি হাসপাতালের সামনে, ঢাকা, ২৭ জুলাই