একঝলক (১ ডিসেম্বর ২০২৪)

শুষ্ক মৌসুমে যমুনা নদীর পানি কমে যাচ্ছে। নদীর বুকে জেগে উঠছে চর। চরবাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
গাছের ডালে বসে আছে হলুদরঙা একটি পাখি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ১ ডিসেম্বর
বাড়ির উঠানে আমন ধান মাড়াই করতে ব্যস্ত এক কৃষক। চন্দনীমহল, দিঘলিয়া, খুলনা, ১ ডিসেম্বর
কীর্তনখোলা নদীর তীরে বেঁধে রাখা হয়েছে বেদেবহরের নৌকা। এ নৌকাতেই তাঁরা বসবাস করেন। চরবাড়িয়া, বরিশাল, ১ ডিসেম্বর
রঙ্গন ফুলের মধু খেতে ব্যস্ত এক প্রজাপতি। উজানী পাড়া, বান্দরবান, ১ ডিসেম্বর
নিজের পালন করা গরুকে সকালবেলা গোসল করাচ্ছেন এক নারী। চরবাড়িয়া, বরিশাল, ১ ডিসেম্বর
শীতের আগমনে খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু হয়েছে। ভোরবেলা গাছি রস নিয়ে গেছেন। গাছের কাটা অংশে ভিড় করেছে মৌমাছি ও মাছি। জালুয়াপাড়া, কুমিল্লা, ১ ডিসেম্বর
বাড়ির পাশের নিচু জমিতে ঠেলাজাল দিয়ে মাছ ধরতে নেমেছেন এক তরুণ। পিঠাকরা, সিলেট, ১ ডিসেম্বর
পড়ন্ত বিকেলে পাকা ধানের আঁটি মাথায় করে মাঠ থেকে বাড়ি ফিরছেন কৃষকেরা। মনিদহ, পাবনা, ১ ডিসেম্বর
কাপড় জোড়া দিয়ে তৈরি করা হয়েছে কাঁথা। সেই কাঁথায় বাহারি নকশার ফুল ফুটিয়ে তুলছেন এই নারী। মনিদহ, পাবনা, ১ ডিসেম্বর
পেঁয়াজের বীজতলায় নিড়ানি দিচ্ছেন কৃষক। মিঠাপুকুর, রংপুর, ১ ডিসেম্বর
খেত থেকে মুলা তুলে ধুয়ে শুকাতে দিচ্ছেন চাষি। পরে তা বিক্রি করা হবে। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ১ ডিসেম্বর
নরম কাদামাটিতে ধানের বীজ ছিটাচ্ছেন এক কৃষক। এই বীজ থেকে তৈরি হবে চারা। গোলডাঙ্গী, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর, ১ ডিসেম্বর
শীতের এ সময়ে কমে যায় খাল-বিলের পানি। পাবনার বড়বিলের পানিও কমে তলানিতে পৌঁছেছে। সেই পানিতে নৌকায় চলেছেন এক জেলে। হাটগ্রাম, ভাঙ্গুড়া, পাবনা, ১ ডিসেম্বর
পদ্মার তীরে বাইসাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। গোলডাঙ্গী, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর, ১ ডিসেম্বর
কাজীবাছা নদীর ভাঙন বন্ধ করতে জিও ব্যাগভর্তি বালু ফেলছে পানি উন্নয়ন বোর্ড। অদূরেই নদী থেকে বালু তুলছেন ব্যবসায়ীরা। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১ ডিসেম্বর
নিজের তৈরি গুলতি দিয়ে নিশানা করছে একটি শিশু। যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এই গুলতি। কালাগুল চা-বাগান, সিলেট, ১ ডিসেম্বর