নদীর ওপারে হঠাৎ বিদ্যুতের ঝলকানি। অন্ধকার আকাশ চিরে নেমে এসেছে বজ্রপাতের আগুনরেখা। পানখালী, বটিয়াঘাটা, খুলনা, ১৯ সেপ্টেম্বর রাতেত্রিশালে বিবাহিত বনাম অবিবাহিতদের কাবাডি খেলা। একজনকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। ত্রিশাল, ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
জুমের ফসল তুলছেন এক নারী। নয় মাইল, খাগড়াছড়ি, ২০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
আনন্দে বর্ষার নতুন পানিতে ঝাঁপাঝাঁপি করছে কয়েকটি শিশু। ভাবখালী, ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বরসকালে সড়কের ধারে বাতাবি লেবুর বাজার বসেছে। পাবলিক লাইব্রেরির মাঠের সামনে, রংপুর, ২০ সেপ্টেম্বরমৌমাছি লালন–পালনে ব্যস্ত খামারি আবদুল গাফফার। ঘুরিয়াখাল, রংপুর, ২০ সেপ্টেম্বরইঞ্জিন নৌকাভর্তি বাঁশ। পাহাড়ি নারী-পুরুষ নিজের বাগানের মুলিবাঁশ বাগান থেকে সংগ্রহ করে বিক্রি করতে যাচ্ছেন শহরে। কাপ্তাই লেক, রাঙামাটি, ২০ সেপ্টেম্বরশরতের বর্ণিল আকাশে ছোট নৌকায় গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন যাত্রীরা। বড় হাওর, মিঠামইন, কিশোরগঞ্জ, ২০ সেপ্টেম্বরকচুপাতায় জলকণা। সরকাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ সেপ্টেম্বরবারি ফোর মাল্টা, নিজের বাগান থেকে সংগ্রহ করে শনিবার সাপ্তাহিক হাটে বিক্রি করতে এসেছেন পাহাড়ের এক কৃষক। রিজার্ভ বাজার, রাঙামাটি, ২০ সেপ্টেম্বরধানের শিষে শিশিরবিন্দু। ঘাঘটপাড়া, রংপুর, ২০ সেপ্টেম্বরপদ্মা নদীতে এলাকাবাসীর উদ্যোগে ব্যাপক আনন্দ–উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ। ফরিদপুর, ২০ সেপ্টেম্বরপড়ন্ত বেলায় দূর গ্রামে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। বগুড়া সদর, ২০ সেপ্টেম্বরবিজ্ঞান উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। বিএম স্কুল, বরিশাল, ২০ সেপ্টেম্বরচা–বাগানে পোকা নিধনে ওষুধ ছিটাতে এসেছেন চা–শ্রমিক। সিলেট, ২০ সেপ্টেম্বরসনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বসবে মেলা। তাই এরই মধ্যে মাটির তৈজসপত্র মজুত করতে শুরু করেছেন ব্যবসায়ীরা। রংপুর, ২০ সেপ্টেম্বরশিকারের জন্য গাছের ডাল থেকে হঠাৎ উড়াল দিল মেটেমাথা কুরাইগল পাখিটি। এরা ‘মাছ মুরাল’ নামেও পরিচিত। বলরামপুর, পাবনা, ১৯ সেপ্টেম্বরশিকার ধরার অপেক্ষায় জমির আইলে এক শিয়াল। উলিপুর, বগুড়া, ২০ সেপ্টেম্বরশাপলা পাতার ওপর বসে রোদ পোহাচ্ছে ছোট একটা ব্যাঙ। গুংগুরু, বান্দরবান, ২০ সেপ্টেম্বরখেয়া পারাপারের সময় যাত্রীদের সঙ্গে নৌকায় উঠেছে কুকুরটি। যাত্রীরাও তাকে সাদরে স্থান দিয়েছে। ত্রিমোহনী, শ্রীপুর, গাজীপুর, ২০ সেপ্টেম্বর