পড়ন্তবেলায় নাগরদোলা প্রস্তুত করা হচ্ছে। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বরন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংশোধনের দাবিতে মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ও এনবিআর ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্যামলী, ঢাকা, ৭ ডিসেম্বরসবুজ পাতার মাঝে হলুদ ঝিঙেফুল। সাপছড়ি, রাঙামাটি, ৭ ডিসেম্বরবাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প–পূর্ববর্তী ও পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলায় মহড়ার আয়োজন করা হয়। বরিশাল স্টেডিয়াম, ৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলে। আসামবস্তি সেতু, রাঙামাটি, ৭ ডিসেম্বরগজারিগাছের চূড়ায় বসে আছে বক। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
কনকনে শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন তাঁরা। তবে এটা ঝুঁকিপূর্ণ। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ৭ ডিসেম্বরসদাই শেষে শিশুসন্তানকে নিয়ে নৌকায় চেপে বাড়ি ফিরছেন এক মারমা দম্পতি। সাঙ্গু নদ, বান্দরবান, ৭ ডিসেম্বরকুয়াশাভেজা সকালে সাইকেল চালিয়ে কাজে ছুটছেন এক ব্যক্তি। শেখপাড়া, রংপুর, ৭ ডিসেম্বরপানি সেচের পর ডোবায় জমে থাকা পানিতে মাছ খুঁজতে ব্যস্ত এক মারমা নারী। থোয়াইগ্য পাড়া, বান্দরবান, ৭ ডিসেম্বরগাছের পাতায় শিশির জমেছে। ঢেভাছড়ি, রাঙামাটি, ৭ ডিসেম্বর শীতের সবজি হিসেবে কদর রয়েছে লাউয়ের। সকাল সকাল লাউ বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ৭ ডিসেম্বরধান ঝাড়ছেন এই নারী। সোনাকানিয়া, গাবতলী, বগুড়া, ৭ ডিসেম্বরখালে নৌকা চালিয়ে জ্বালানির সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরছেন এক দম্পতি। বিল পাবলা, ডুমুরিয়া, ৭ ডিসেম্বরদোকানে ঝুলিয়ে রাখা আঙুরের থোকায় উড়ে এসে বসেছে মৌমাছি। উজিরাকান্দি বাজার, তিতাস, কুমিল্লা, ৭ ডিসেম্বরউড়ে এসে পাতায় বসেছে বর্ণিল প্রজাপতি। কুলটি, ডুমুরিয়া, খুলনা, ৭ ডিসেম্বরগুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় তিন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন, ঢাকা, ৭ ডিসেম্বরসচিবালয় সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আবদুল গণি রোড, ঢাকা, ৭ ডিসেম্বরন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (আইইআইআর) সংশোধনের দাবিতে বিটিআরসি ও এনবিআর ভবনের সামনে মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিক্ষোভ। আগারগাঁও, ঢাকা,৭ ডিসেম্বর মধুমতি নদীতে বেড়জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। টিটা, টগরবন্দ, আলফাডাঙ্গা, ফরিদপুর, ৭ ডিসেম্বর