বুনো ফুলে বসেছে রঙিন প্রজাপতি। ফুরমোনপাড়া, রাঙামাটি, ১০ নভেম্বরপ্রকৃতিতে শীতের আমেজ। তাই গরম কাপড় কেনা চলছে। গাবতলী, বগুড়া, ১০ নভেম্বর
বিজ্ঞাপন
সেতু না থাকায় নৌকা দিয়ে রাংসা নদী পারাপার করেন মানুষ। তারাকান্দা, ময়মনসিংহ, ১০ নভেম্বর
বিজ্ঞাপন
গাছের ডালে বক। জামিরা, ফুলতলা খুলনা, ১০ নভেম্বরকুয়াশামাখা শীতের সকালে মোটরসাইকেলে বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। সাঙ্গু ব্রিজ, বান্দরবান, ১০ নভেম্বরনিজের খেত থেকে হলুদ তুলে এনে বাড়ির আঙিনায় বাছাই করছেন কৃষক। কাপ্তাই, রাঙামাটি, ১০ নভেম্বরহেমন্তের মাঝামাঝি সময়ে পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। বলেয়াপাড়া, পঞ্চগড়, ১০ নভেম্বরপুরান ঢাকায় গুলির ঘটনার পর রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালায় পুলিশ। বাবুবাজার এলাকা, ১০ নভেম্বর রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১০ নভেম্বররংপুরে পুরোদমে আমন ধান কাটার ধুম পড়েছে। ছবিটি রংপুর শহরতলির পানবাড়ি এলাকা থেকে তোলা। ১০ নভেম্বরকুমার নদে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন একজন। গঙ্গাবরদি, ফরিদপুর, ১০ নভেম্বরসকালে মনু নদ দিয়ে বাঁশের চালান নিয়ে যাচ্ছেন কয়েকজন। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ১০ নভেম্বরঘাঘট নদের পানি শুকিয়ে যাচ্ছে। হাঁটুপানি পেরিয়ে ছাগল কোলে করে ওপারে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। তালুক ধর্মদাস, রংপুর, ১০ নভেম্বরচুয়াডাঙ্গা থেকে এসেছে ধনেপাতা। বিক্রেতারা পাইকারি বিক্রির জন্য সাজিতে নিয়ে বসেছেন। ডিসি ঘাট, বরিশাল, ১০ নভেম্বরবিলে জন্মানো কচুরিপানা কেটে ভ্যানে তুলছেন একটি হস্তশিল্প তৈরির কারখানার শ্রমিকেরা। শুকানো ও প্রক্রিয়াজাত করা কচুরিপানার কাণ্ড বা আঁশ দিয়ে ঝুড়ি, ব্যাগ, টুপি, টেবিল ম্যাটসহ ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়। দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা, ১০ নভেম্বরবেতন দশম গ্রেডে উন্নীতসহ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১০ নভেম্বররংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে কলেজ কর্তৃপক্ষ। এতে শিক্ষকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। কারমাইকেল কলেজ চত্বর, রংপুর, ১০ নভেম্বরজলাশয়ে কচুরিপানার ফুল তুলছে এক শিশু। মনোহরগঞ্জ, কুমিল্লা, ১০ নভেম্বর