রংপুরে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল বনাম হাইতির খেলায় ব্রাজিল ৩-০ গোলে জেতায় সমর্থকদের উল্লাস। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২০ জুনপাহাড়ে নানা কলার পসরা। শশী দেওয়ান পাড়া, রাঙামাটি, ২০ জুন
বিজ্ঞাপন
রাজশাহী থেকে ট্রাকযোগে আনা আম পিকআপে ওঠানো হচ্ছে। দাউদকান্দি, কুমিল্লা, ২০ জুন
বিজ্ঞাপন
নিমশার বাজার থেকে আনা তালের শাঁস খুচরা বিক্রির জন্য নামানো হচ্ছে। আসমানিয়া বাজার, তিতাস, কুমিল্লা, ২০ জুন সুন্দরবনের পণ্ডিতখালী খালের পাশে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। কয়রা, খুলনা, ২০ জুনফুটে আছে ব্লিডিং হার্ট। মধ্যপাড়া ভরমোহনী, সিরাজগঞ্জ, ২০ জুনসবুজ ঘাসে জমেছে ভোরের শিশিরবিন্দু। মানরা, মানিকগঞ্জ, ২০ জুনযমুনা নদীতে শিশুদের দুরন্তপনা। দড়িপাড়া, বগুড়া, ২০ জুনযমুনা নদীতে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি। সারিয়াকান্দি, বগুড়া, ২০ জুনসমুদ্রসৈকতে উচ্ছেদের পর আবারও গড়ে উঠেছে অবৈধ দোকান। সুগন্ধা সমুদ্রসৈকত, কক্সবাজার, ২০ জুননিচু জমিতে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতে শিকারে নেমেছে একটি বক। দেয়ানা, খুলনা, ২০ জুনখুলনার ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা এখনো তুঙ্গে। আকার ও পুরুত্বভেদে প্রতি কেজি চুইঝাল ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দৌলতপুর, খুলনা, ২০ জুনবনের ভেতর গাছের ডালে বসে আছে পরিচিত আবাসিক পাখি সাতভাই ছাতারে। স্থানীয়ভাবে এটি ‘কেচকেচি’ পাখি নামে পরিচিত। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২০ জুনপথের ধারে নার্সারিতে ফুটে আছে শ্বেতশুভ্র নাগচাঁপা ফুল। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২০ জুনবরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কীর্তনখোলা একাদশ ও সুগন্ধা একাদশের মধ্যকার খেলায় চলছে বল দখলের লড়াই। টুর্নামেন্টে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। বেলস পার্ক, বরিশাল, ২০ জুনগত কয়েক দিনের টানা বৃষ্টিতে বেড়েছে সিলেটের সবচেয়ে বড় সুরমা নদীর পানি। কিনব্রিজ, সিলেট, ২০ জুনসুরমা নদীতে নৌকায় বসে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ২০ জুনটিফিনের বিরতিতে বিদ্যালয় প্রাঙ্গণের গাছ থেকে নামানো পাকা কাঁঠাল খেয়ে আনন্দে মেতেছে একদল শিক্ষার্থী। ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান, ২০ জুনবর্ষার আগমনী বার্তা নিয়ে সবুজ পাতার আড়ালে ফুটেছে শুভ্র চালতা ফুল। সতেজ রূপে দৃষ্টি কাড়ছে ফুলটি। ক্যামলং, বান্দরবান, ২০ জুন। ছবি: মং হাই সিং মারমাকুমিল্লা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ২০ জুনউৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী। অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। পাবনা, ২০ জুন