একঝলক (১ মার্চ ২০২৬)

শিমুল ফুলের মধুর স্বাদ নিচ্ছে কাঠ শালিক। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
রসুনখেতে পাম্পের সাহায্যে পানি ছিটিয়ে দিচ্ছেন কৃষক। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১ মার্চ
পেশাদার জেলে অধীর মালো। জীবিকার তাগিদে বছরের বেশির ভাগ সময়ই পদ্মা নদীতে নৌকায় ভেসে মাছ ধরেন। নৌকাই যেন তাঁর সংসার, কাজের ফাঁকে নৌকায় বসে রান্না করছেন তিনি। ডিক্রির চর, ফরিদপুর, ১ মার্চ
চরাঞ্চলে কৃষিকাজ শেষে গবাদিপশুর জন্য ঘাস এবং রান্নার জ্বালানি হিসেবে বস্তাভর্তি শর্ষের খড়কুটা নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক দম্পতি। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ১ মার্চ
সড়কের পাশে বরইগাছে খেলা করছে একঝাঁক শিশু। কলাবাগান, খাগড়াছড়ি, ১ মার্চ
গাছের ডালে বসে আছে কালো মাথা বুলবুল। কৃষি গবেষণা, খাগড়াছড়ি, ১ মার্চ
বাড়ির আঙিনায় বসে মাটি দিয়ে দইয়ের পাত্র তৈরি করছেন এক নারী। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ মার্চ
জলাশয়ের পানিতে খাবারের খোঁজ লম্বা গলার বক। জয়রা, মানিকগঞ্জ, ১ মার্চ
শুকনা ডালে বসে আছে বাসন্তী বৌরি পাখি। লেমুঝিড়ি মারমাপাড়া, বান্দরবান, ১ মার্চ
একপাল গরু নিয়ে জুমে যাচ্ছেন পাহাড়ি নারী। ডলুপাড়া, বান্দরবান, ১ মার্চ
রংপুরে এখনো সকাল ও বিকেলে শীতের আমেজ। তাই সকালের রোদে বাড়ির উঠানে বই–খাতা নিয়ে লেখাপড়া করতে বসেছে শিশুরা। পানবাড়ি, রংপুর, ১ মার্চ
নিয়মিত দুর্ঘটনা ঘটছে, তারপরও আইনের প্রতি তোয়াক্কা না করে উল্টো পথে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ১ মার্চ
ঈদ উপলক্ষে গ্রামে গিয়ে শিশুদের জন্য তৈরি পোশাক বিক্রি করছেন এক ব্যবসায়ী। ভক্তিপুর, মিঠাপুকুর, রংপুর, ১ মার্চ
ঢাকা, নরসিংদী ও পাবনাসহ সারা দেশে শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ১ মার্চ
বিস্তীর্ণ ফসলের মাঠেই মাড়াই যন্ত্রে শর্ষে মাড়াই করেছে কৃষক। রাজাপুর, বেলকুচি, সিরাজগঞ্জ, ১ মার্চ
খেত থেকে শস্য সংগ্রহ করে ঝুড়িতে রাখছেন এক মারমা নারী। ক্যমলং, বান্দরবান, ১ মার্চ
বীজ উৎপাদনের জন্য প্রতিবছরের মতো এবারও সূর্যমুখী ফুলের চাষ করেছে পাবনা বিএডিসি। বসন্তের এ সময়ে সৌন্দর্যপিপাসুরা ছুটে আসছেন সেই সূর্যমুখী ফুল দেখতে। বিএডিসি কৃষি খামার, টেবুনিয়া, পাবনা, ১ মার্চ
স্থানীয় বন্দরে ডিজিটাল স্কেল বিক্রির পসরা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। প্রতি ১০০ কেজি ওজন মাপের ডিজিটাল স্কেল তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। নাগর বন্দর, শিবগঞ্জ, বগুড়া, ১ মার্চ
বসন্তের আগমনে নতুন সবুজে সেজে উঠেছে গাছপালা। কদিন আগেও পাতাঝরা ডালপালায় যে ন্যাড়াভাব ছিল, এখন সেখানে ফুটেছে কচি পাতা। এরই মধ্যে আকাশজুড়ে একঝাঁক চিলের ওড়াউড়ি যোগ করেছে ভিন্ন মাত্রা। দলদলি চা-বাগান, সিলেট, ১ মার্চ
চা-বাগানের কাজ শেষ করে বাগান থেকে গাছের শুকনা ডাল নিয়ে বাড়ি ফিরছেন এক নারী শ্রমিক। রান্নার কাজে ব্যবহার করা হবে এসব লাকড়ি। দলদলি চা-বাগান, সিলেট, ১ মার্চ
ছোট বোনকে বেয়ারিং দিয়ে তৈরি করা বিশেষ খেলনা গাড়িতে চড়িয়ে ঠেলে নিয়ে বেড়াচ্ছে এক কিশোর। পাইকারহাট, মিঠাপুকুর, রংপুর, ১ মার্চ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিমানের ফ্লাইট বন্ধ থাকায় যাত্রী ও আগত স্বজনেরা বিড়ম্বনায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১ মার্চ
প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শিল্পকর্ম প্রদর্শনী দেখছে দুই শিশু-কিশোর। প্রথম আলো ভবন, কারওয়ান বাজার, ঢাকা, ১ মার্চ