আম্রপালি, বারি–৪, রাঙ্গুয়াই কাঁচা মিঠাসহ হরেক রকমের আম সাপ্তাহিক হাটে বিক্রি করতে আসেন বাগানিরা। পাহাড়ের আমের এখন বেশ চাহিদা সারা দেশে। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ৬ জুননিজের খেতের বেগুন বিক্রি করতে এসেছেন পাহাড়ি নারী। সমতা ঘাট, রাঙামাটি, ৬ জুন
বিজ্ঞাপন
গাছের ডালে বসে আছে হরিয়াল। পানছড়ি, খাগড়াছড়ি, ৬ জুন। ছবি: জয়ন্তী দেওয়ান
বিজ্ঞাপন
খেত থেকে ঝুড়িভর্তি বিলাতিপাতা সংগ্রহ করে পরিষ্কার করার পর বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক মারমা দম্পতি। রত্নপুর, বান্দরবান, ৬ জুনগ্রামীণ পুকুর শুকিয়ে কাদাজল ঘেঁটে মাছ ধরা। শিবগঞ্জ, বগুড়া, ৬ জুনশোভাবর্ধনকারী টি প্ল্যান্ট গাছে ফুল ধরেছে। নির্মাণাধীন মাহে মনি স্পোর্টস মিউজিয়াম। কুলাউড়া, মৌলভীবাজার, ৬ জুনভ্যানে ভরে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ নিয়ে বিক্রির জন্য যাচ্ছেন এক চালক। জাবারীপুর, শিবগঞ্জ, বগুড়া, ৬ জুনমাটিতে খাবারের খোঁজে চড়ুই পাখির বিচরণ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ৬ জুনসূর্যোদয়ের সময় কাপ্তাই হ্রদ ভ্রমণে পর্যটক। বাকঁছড়ি, রাঙামাটি, ৬ জুনআমগাছে বসে আছে কালো মাথা বেনেবউ। এটি স্থানীয়ভাবে বউ কথা কও নামে পরিচিত। মধুর কণ্ঠে ডাকের জন্য এই পাখি গ্রামে বেশ পরিচিত। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৬ জুনলাল পাতার মধ্যে ফুটে আছে মুসান্ডা ফুল। এ ফুলটি নাগবল্লী, পত্রলেখা, শ্রীপর্ণ বা শ্রীপত্র নামেও পরিচিত। সলঙ্গা বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ জুন৪০০ থেকে ৭৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ সাজিয়ে রাখছেন বিক্রেতা। দৌলতপুর বাজার, খুলনা, ৬ জুনগাজীপুরের শ্রীপুরের পাথারপাড়া এলাকায় লবলং নদের বর্জ্য মিশ্রিত দূষিত পানিতে প্রতীকী কাগজের নৌকা ভাসিয়ে পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ও সর্বস্তরের মানুষ। পাথারপাড়া, গাজীপুর, ৬ জুনরেললাইন সমান্তরাল কি না, তা পরখ করছেন রেলকর্মীরা। দৌলতপুর বাজার, খুলনা, ৬ জুনচরচা আয়োজিত গোলটেবিল আলোচনা ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন বাঁ থেকে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী,
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। সিরডাপ মিলনায়তন, ঢাকা, ৬ জুনপঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধায় তাঁদের শূন্যরেখায় বসিয়ে রাখা হয়েছে। প্রায় ৩৪ ঘণ্টা ধরে তাঁরা শূন্যরেখায় ফসলি জমির আলে অবস্থান করছেন। বড়বাড়ি, পঞ্চগড়, ৬ জুনরংপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হওয়ায় নগরে আনন্দ মিছিল করে জেলা যুবদল। স্টেশন সড়ক, রংপুর, ৬ জুনবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে গ্রিন গ্রোথ ফাউন্ডেশন। সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান গেট, পাবনা, ৬ জুনতপ্ত দুপুরে আমগাছের ডালে পাতার আড়ালে বসে আছে কানি বক। বাইশটিলা, সিলেট, ৬ জুনগরুর খাবারের জন্য চাষ করা ঘাস কাটছেন এক কৃষক। বাজারে ঘাস আঁটি হিসেবে বিক্রি হয়। বাসুদেবপুর, মালঞ্চী, পাবনা, ৬ জুনবর্ষায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বেড়ে যায়। ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশন। এ সময় এডিস মশা ও ডেঙ্গু নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অনেকে অংশগ্রহণ করে। কে বি হেমায়েত উদ্দিন রোড, বরিশাল, ৬ জুন