একঝলক (১১ ডিসেম্বর ২০২৩)

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টিতে তলিয়ে যাওয়া খেতের আমন ধান কেটে নিচ্ছেন এক কৃষক দম্পতি। কৃষক কালাম শেখ তাঁর স্ত্রী হোসনা বেগমকে সঙ্গে নিয়ে খেতের ভেজা ধান তুলে নিচ্ছেন। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১১ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
বরইগাছের ডালে বসে আছে এক ফটিকজল পাখি। গল্লামারি, খুলনা, ১১ ডিসেম্বর
সুলভ মূল্যে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ৩০ টাকা কেজিতে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজিতে ৫ কেজি আটা সংগ্রহ করবেন তাঁরা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১১ ডিসেম্বর
ফসলি জমির পাশে ভাটায় পোড়ানো হচ্ছে ইট। রানিরহাট, বাকেরগঞ্জ, বরিশাল, ১১ ডিসেম্বর
সিলেটের বিভিন্ন এলাকা এ বছর আমন ধানের ভালো ফলন হয়েছে। ধান কাটার শেষ সময়ে ফসল নিয়ে বাড়ি ফিরছেন এক শ্রমিক। নীলগাঁও এলাকা, সিলেট, ১১ ডিসেম্বর
ব্যানার-ফেস্টুন টানানোর জন্য কাঠের ফ্রেম তৈরি করছেন কারিগরেরা। সিংগা বাইপাস, পাবনা, ১১ ডিসেম্বর
সিলেটের বিভিন্ন হাওর এলাকায় বোরো রোপণে ব্যস্ত কৃষক। বোরো বীজতলায় পানি সেচ দেওয়া হচ্ছে। উফতার হাওর, সিলেট, ১১ ডিসেম্বর
শীতের পোশাক কিনতে দোকানে ক্রেতার ভিড়। খুলনা জেলা স্টেডিয়াম এলাকা, ১১ ডিসেম্বর
হাওরে পানি কমেছে। মাছ শিকারের সরঞ্জাম নিয়ে হাওরে মাছ ধরতে এসেছেন দুই শিকারি। উফতার হাওর এলাকা, সিলেট, ১১ ডিসেম্বর
বাঁশ-বেতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রির জন্য রিকশাভ্যানে করে তা হাটে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ১১ ডিসেম্বর
বীজতলা থেকে ধানের চারা তুলছেন পাহাড়ি কিষানিরা। আলুটিলা গ্রাম এলাকা, রাঙামাটি, ১১ ডিসেম্বর
যন্ত্র দিতে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। টেবুনিয়া কৃষি খামার, পাবনা, ১১ ডিসেম্বর
হাওরে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক শৌখিন শিকারি। সামাউড়াকান্দি হাওর, সিলেট, ১১ ডিসেম্বর
সড়কের পাশের ডোবায় ফুটেছে লাল শাপলা। উনাইসার এলাকা, কুমিল্লা, ১১ ডিসেম্বর
কুয়াশামাখা বিকেলে বিদায় নিচ্ছে দিনের আলো। পশ্চিমের আকাশে হেলে পড়েছে সূর্য। বিকেলে মেঠো পথ ধরে হাঁটছে একদল শিক্ষার্থী। বাউয়ারকান্দি গ্রাম, সিলেট, ১১ ডিসেম্বর