ছায়ানটের শরৎবরণ

ছায়ানটের শরতের অনুষ্ঠান আজ শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এবারের আয়োজন সাজানো হয়েছে একক ও সম্মেলক গান, নৃত্য ও পাঠ-আবৃত্তি দিয়ে। কোভিড পরিস্থিতির জন্য গত দুই বছর উন্মুক্ত প্রাঙ্গণে এ আয়োজন সম্ভব হয়নি।

শরৎ নিয়ে দলীয় সংগীত পরিবেশন করছে শিশুশিল্পীরা
শরৎ নিয়ে দলীয় সংগীত পরিবেশন করছে শিশুশিল্পীরা
একক গান পরিবেশন করছেন এক শিল্পী
নৃত্য পরিবেশনের আগে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা
সম্মেলক গান, নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
নৃত্যের তালে শিল্পীরা
শরতের শুভ্রতার প্রতীক কাশফুল নিয়ে ছবি তোলায় ব্যস্ত এই যুবকও
চুলে কাঠগোলাপ নিয়ে এক তরুণী
নগরজীবনে শরতের স্নিগ্ধতা উপলব্ধি করতে শুক্রবার ছুটির দিনে ছায়ানটের এ আয়োজন
শরতের গানের সঙ্গে নৃত্যের তালে
শিউলি ফুলের সাজে যেন শরতের আবাহন
বকুলতলায় ছায়ানটের এই শরতের উৎসব প্রাঙ্গণ নানা বয়সী মানুষের আনাগোনায় মুখর হয়ে উঠেছিল