এক কক্ষের বিদ্যালয়

একটিমাত্র জরাজীর্ণ কক্ষেই চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। পুরান ঢাকার বংশাল থানার ৪১ নম্বর ওয়ার্ডের লালমোহন সাহা স্ট্রিট এলাকায় ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত স্কুলটির নাম মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে-কলমে ৪৮ শিক্ষার্থী ও ৪ শিক্ষক নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। জরাজীর্ণ দোচালা এ বিদ্যালয়ে একটি কক্ষেই চলছে তিনটি শ্রেণির পাঠদান। মাঝখানে শিক্ষকদের বসার জায়গা এবং একপাশে শৌচাগার। শিক্ষক ও অভিভাবকদের দাবি, জনপ্রতিনিধি বা শিক্ষা বোর্ড একটু নজর দিলে স্কুলটিতে অন্তত সুন্দর পরিবেশে পড়াশোনাটা চালিয়ে যাওয়া যেত।
বিদ্যালয়ে একটি কক্ষেই গাদাগাদি করে একসঙ্গে চলছে তিনটি শ্রেণির পাঠদান। পাশেই শিক্ষকদের বসার জায়গা ও শৌচাগার
বিদ্যালয়ে একটি কক্ষেই গাদাগাদি করে একসঙ্গে চলছে তিনটি শ্রেণির পাঠদান। পাশেই শিক্ষকদের বসার জায়গা ও শৌচাগার
তৃতীয় শ্রেণির দুজন ও চতুর্থ শ্রেণির দুজন শিক্ষার্থীকে একসঙ্গে পড়াচ্ছেন শিক্ষিকা
পঞ্চম শ্রেণির মোট ৯ শিক্ষার্থীর মধ্যে ক্লাসে উপস্থিত আছে ৬ জন
কক্ষের একটি স্থানে বেঞ্চে রাখা হয়েছে নতুন বই
জীর্ণ কক্ষে সম্প্রতি নির্মাণ করা হয়েছে একটি শৌচাগার
এক কক্ষে একসঙ্গেই চলছে তিনটি শ্রেণির পাঠদান
পুরান ঢাকার বংশাল থানার ৪১ নম্বর ওয়ার্ডের লালমোহন সাহা স্ট্রিট এলাকায় স্কুলটির অবস্থান