রাজধানী ঢাকাসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত ব্যক্তিদের কাতারে রয়েছেন একেবারে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরাও। রোগীর চাপ সামলাতে বেগ পেতেও হচ্ছে অনেক হাসপাতাল কর্তৃপক্ষকে। সাধারণত এসব রোগীকে মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হয়।
প্রথম আলো ডেস্ক
চার দিন ধরে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত ৩ মাস ২২ দিন বয়সী শিশু মাহির ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় তাদের বাসা। কোলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা করছেন মা নাজমা। শিশু হাসপাতাল, ঢাকা, ১৮ অক্টোবর
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত ছয় বছরের শিশু আলভী। তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছে সে। ঢাকার মিরপুরে তাদের বাসা। শিশু হাসপাতাল, ঢাকা, ১৮ অক্টোবর
বিজ্ঞাপন
ডেঙ্গু রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। সেখানে এভাবে মশারি টাঙিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এসব রোগীকে। মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ১৮ অক্টোবরসারি সারি মশারিতে চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা। মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ১৮ অক্টোবরপাবনায় গত সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৫০। তখন আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই ছিল রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত। কিন্তু বর্তমানে অনেকেই আক্রান্ত হচ্ছেন, যাঁরা ওই প্রকল্প এলাকার বাসিন্দা। পাবনা জেনারেল হাসপাতাল, ১৮ অক্টোবর চার দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বাসিন্দা আনিসুর মণ্ডল। পাশেই স্ত্রী। পাবনা জেনারেল হাসপাতাল, ১৮ অক্টোবরডেঙ্গুতে আক্রান্ত ছয় বছরের শিশু মুকরামিন। রাজধানীর ইব্রাহীমপুরে তাদের বাসা। চার দিন ধরে চিকিৎসা নিচ্ছে সে। মা শিরীন আক্তার ও বাবা জামাল হোসেন দুজনে মিলে খাবার খাওয়াচ্ছেন তাকে। ঢাকা শিশু হাসপাতাল, ১৮ অক্টোবর