মেট্রোরেল এখন থেকে থামবে মিরপুর–১০ নম্বর এলাকায়। বর্তমানে মেট্রোরেলটি চলছে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। আজ মিরপুর–১০ স্টেশনটি চালু হলো। আজ সকালে উদ্বোধনের পর অনেককে এখান থেকে মেট্রোরেলে উঠতে ও নামতে দেখা যায়। আরোহীদের মধ্যে দেখা যায় উৎসাহ–উদ্দীপনা।
