ইউক্রেনে হামলা-মানবিক সংকট

রাশিয়ার ইউক্রেন হামলার আজ ষষ্ঠ দিন। দুই দেশের আলোচনা চললেও বিভিন্ন এলাকায় রুশ হামলা অব্যাহত আছে। ১ মার্চ ২০২২

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ক্ষতিগ্রস্ত স্থানীয় সিটি হল, ভবনটি রুশ বাহিনীর গোলা হামলায় ধ্বংস হয়েছে। খারকিভের কেন্দ্রীয় চত্বরে, ১ মার্চ
ছবি: এএফপি
হাঙ্গেরির ইউক্রেন সীমান্তের জাহোনি রেলস্টেশনের মেঝেতে ঘুমাচ্ছেন ইউক্রেনের এক নারী। রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে পাঁচ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। ১ মার্চ
ইউক্রেনীয় শরণার্থী এবং ইউক্রেনের রাজধানী কিয়েভের বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা হাঙ্গেরির ইউক্রেন সীমান্তের জাহোনি রেলস্টেশনে থেকে বুদাপেস্টের ট্রেনে উঠছেন। ইউক্রেন, ১ মার্চ
ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি জোরদারে জার্মানির গ্রাফেনউয়ারের সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের স্থানান্তর হচ্ছে, ১ মার্চ
ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রশাসনিক ভবন। ১ মার্চ
হাঙ্গেরির ইউক্রেন সীমান্তের জাহোনির রেলস্টেশনে বসে আছেন যুদ্ধশরণার্থীরা। ১ মার্চ
ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রশাসনিক ভবন। ১ মার্চ
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারের দাবিতে ভারতীয় যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ করেন। পুলিশের গাড়িতে আটক অবস্থায় একজন স্লোগান দিচ্ছেন। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনের কাছে এই বিক্ষোভ হয়। নয়াদিল্লি, ভারত, ১ মার্চ
ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ১ মার্চ
ইউক্রেন থেকে উদ্ধার হওয়া তিউনিসিয়ান শিক্ষার্থীরা তিউনিস-কার্থেজ বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজের জন্য অপেক্ষা করছেন। ইউক্রেন, ১ মার্চ
রোমানিয়ার সিরেট সীমান্ত ক্রসিংয়ে লাগেজ নিয়ে ছুটছেন ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষ। ১ মার্চ