নেপালে গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে ২ এপ্রিল (শনিবার) পর্যন্ত ৬ হাজার ৭০০ লোক নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। কাউকে জীবিত উদ্ধারের আশাও ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। এ অবস্থায় ধসে যাওয়া ভবনের নিচ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে নিচ্ছেন অনেকে। ছবিটি নেপালের রাজধানী কাঠমান্ডুর কৃতিপুর থেকে তোলা। ছবি: এএফপিধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত দুজন। ছবি: এএফপিভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে। তাই খোলা মাঠে স্থাপন করা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে এই পরিবার। ছবি: এএফপিনেপালের পুলিশ ও স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ছবিটি কাঠমান্ডুর নারায়ণ মন্দির থেকে তোলা। ছবি: এএফপিভূমিকম্পে বাসা তছনছ হয়ে গেছে। তবে বেঁচে গেছে চড়ুই পাখির এই ছানাটি। ছবিটি আজ তোলা। ছবি: এএফপিধুলা ও গন্ধ থেকে রক্ষা পেতে সড়কের পাশের দোকান থেকে মাস্ক কিনছেন তাঁরা। ছবি: এএফপিচারিদিকে কেবলই ধ্বংসস্তূপ। সেগুলো সরাচ্ছেন স্থানীয়রা। ছবিটি কাঠমান্ডুর বসন্তপুর দুর্বার স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপিভূমিকম্পের পর নেপালে নিরাপদ পানির স্বল্পতা দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অপেক্ষায় ভূমিকম্প দুর্গত মানুষ। ছবি: এএফপিকাঠমান্ডুতে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। ছবি: এএফপিআহত এক শিশুকে চিকিৎসা দিতে নিয়ে যাচ্ছেন ভারতীয় এক সেনা। ছবি: রয়টার্সভূমিকম্পে আহত এক নারী। ছবি: রয়টার্সভূমিকম্পে ধসে যাওয়া বাড়ির পাশে এক নারী। ছবি: রয়টার্সএক সময় এটি ছিল ব্যস্ত মার্কেট। কিন্তু ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এটি এখন ধ্বংসস্তূপ। ছবিটি কাঠমান্ডুর শঙ্খু এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্সভারতীয় এয়ার ফোর্সের হেলিকপ্টার থেকে ত্রাণ নিচ্ছেন ভূমিকম্পে দুর্গত মানুষেরা। ছবি: রয়টার্সকাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশু। ছবি: রয়টার্সধ্বংসস্তূপের ওপর দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন দুজন নেপালি। ছবি: রয়টার্সউদ্ধার হওয়া এক নারীকে নিয়ে যাচ্ছেন নেপালি সেনারা। ছবি: রয়টার্সদুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। ছবিটি সিরদিবাস থেকে তোলা। ছবি: রয়টার্সহেলিকপ্টার থেকে ত্রাণসামগ্রী নামাচ্ছেন স্থানীয় লোকজন। ছবি: রয়টার্সধসে যাওয়া ভবন থেকে এক নারীকে উদ্ধার করছেন উদ্ধারকারী দল। ছবিটি ৩০ এপ্রিল তোলা। ছবি: রয়টার্স