যুদ্ধবিরতিতেও গাজায় থেমে নেই ইসরায়েলি ট্যাঙ্ক। হামলা চলছেই। গতকাল রাতেও ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: এএফপিইসরায়েলি হামলায় বাড়ি-ঘর হারানো গাজার শেজাইয়া এলাকার মানুষেরা আশ্রয় নিয়েছেন আল-শিফা হাসপাতালের আশ্রয়কেন্দ্রে। ছবি: এএফপিইসরায়েলি বিমান হামলায় জ্বলছে একটি ভবন। ছবিটি গাজার রাফাহ এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় নিহত স্বজনদের লাশ নিতে গিয়ে কান্নাকাটি করছেন ফিলিস্তিনি নারীরা। ছবিটি গাজার আল-শিফা হাসপাতাল মর্গের সামনে থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় নিহত ২৫ বছর বয়সী ফিলিস্তিনি মোহাম্মদ আল দেইরির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠেন তাঁর স্বজন। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় নিহত ২৫ বছর বয়সী ফিলিস্তিনি মোহাম্মদ আল দেইরির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠেন তাঁর স্বজনেরা। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপিগাজায় হামলা চালানোর জন্য ট্যাঙ্কের শেল বহন করে নিয়ে যাচ্ছেন ইসরায়েলি সৈন্য। ছবিটি ইসরায়েল-গাজা সীমান্তবর্তী এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি দুই শিশুকে চিকিত্সা দেওয়ার পর জাতিসংঘের স্কুলে আশ্রয় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গাজার বেইত লাহিয়া এলাকার কামাল এদওয়ান হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: এএফপিহাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাঁদছে ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি এই শিশুটি। ছবিটি গাজার বেইত লাহিয়া এলাকার কামাল এদওয়ান হাসপাতাল থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি এই শিশুকে চিকিত্সা দেওয়ার পর জাতিসংঘের স্কুলে আশ্রয় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গাজার বেইত লাহিয়া এলাকার কামাল এদওয়ান হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: এএফপিগাজায় ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবিটি শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলিদের হামলার ভয়ে পরিবারের সঙ্গে গাজার আল-শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনি এই শিশুরা। ছবি: এএফপিকোথায় যাব, কী করব? এমনই দিশেহারা ভাব তাঁবুর ফাঁক দিয়ে উঁকি দেওয়া ফিলিস্তিনি শিশুটির চোখেমুখে। ছবিটি গাজার আল-শিফা হাসপাতালের আশ্রয় শিবির থেকে তোলা। ছবি: এএফপিহামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের ওপর দিয়ে হামলার উদ্দেশে উড়ছে ইসরায়েলি বিমান। ছবিটি ইসরায়েল ও গাজা সীমান্তবর্তী এলাকা থেকে তোলা। ছবি: এএফপিগাজায় আজ শুক্রবার (০১ আগস্ট ২০১৪) ইসরায়েলিদের ট্যাঙ্ক হামলায় আহত এই নারীকে আল-নাজার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি