ইউক্রেনে নয় দিন ধরে চলছে রুশ হামলা। দেশটির বিভিন্ন শহরে করা হয়েছে গোলাবর্ষণ। গোলার আঘাতে পুড়ে ছারখার হয়েছে বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা, এমনকি স্কুলও। সহিংস এ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের অনেক বাসিন্দাকে দেশ ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে স্টোয়াঙ্কা শহরের একটি গুদামে বোমা হামলা চালানো হয়। ৪ মার্চ
বিজ্ঞাপন
কিয়েভের কাছাকাছি ইরপিন শহরে গোলার আঘাতে পুড়ছে একটি বসতবাড়ি। সেখান থেকে দ্রুত মালামাল বের করে আনছেন বাসিন্দারা। ৪ মার্চ
বিজ্ঞাপন
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ভলনোভাখা শহরের বাইরের একটি মাঠে পড়ে থাকা যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। বিমানটি রুশ বিমানবাহিনীর বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। ৪ মার্চইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলার আঘাতে একটি ভবনে আগুন ধরে যায়। ৩ মার্চগোলা হামলার পর ইউক্রেনের মারিউপোল শহরের একটি আবাসিক এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। ৩ মার্চরুশ হামলার মুখে প্রতিবেশী দেশ পোল্যান্ডে পাড়ি দিতে ইউক্রেনের লিভ শহরের প্রধান রেলস্টেশনে ভিড়। ৪ মার্চকিয়েভ অঞ্চলের চাইকি গ্রামে গোলা হামলার পর একটি গুদামে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের তত্পরতা। ৩ মার্চকিয়েভের একটি বাস টার্মিনালে পড়ে আছে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই পথচারী। ৪ মার্চইউক্রেনের ঝাইতোমির শহরে গোলার আঘাতে ধ্বংস হওয়া একটি স্কুল ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। ৪ মার্চ