ঘূর্ণিঝড় আইডা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ঘূর্ণিঝড় আইডা স্থানীয় সময় গতকাল রোববার মেক্সিকো উপকূল দিয়ে এসে আছড়ে পড়ে। এ সময় এর গতি ছিল ঘণ্টায় ১৫০ মাইল। আইডাকে ‘চার ক্যাটাগরির’ ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হয়।

ঘূর্ণিঝড় আইডা লুইজিয়ানা অতিক্রমের সময় ঝড়বৃষ্টির ভেতর দিয়ে যাচ্ছেন এক উদ্ধারকর্মী
ছবি: এএফপি
ঘূর্ণিঝড় আইডা লুইজিয়ানায় আঘাতের সময় প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে একটি গাড়ি যাচ্ছে। ক্যানাল স্ট্রিট, নিউ অরলিন্স, আমেরিকা
ঘূর্ণিঝড় আইডা লুইজিয়ানায় আঘাতের সময় প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছে একটি ট্রাক
আইডার প্রভাবে প্রচণ্ড বৃষ্টি ও ঝড় হচ্ছে। এ সময় রাস্তা পার হচ্ছেন এই ব্যক্তি
ঘূর্ণিঝড় আইডার আঘাতের সময় ঝড়ে ভেঙে পড়েছে ভবনের ছাদের একটি অংশ
ঘূর্ণিঝড় আইডা লুইজিয়ানায় আঘাতের পর গাছপালা ভেঙে পড়ে আছে রাস্তায়
আইডার আঘাতে ক্ষতিগ্রস্ত যানবাহনও
ঘূর্ণিঝড় আইডার আঘাতে সড়কে ভেঙে পড়া গাছ কেটে সরাচ্ছেন কর্মীরা
ঘূর্ণিঝড় আইডা লুইজিয়ানা অতিক্রম করার সময় একটি ফায়ার স্টেশনের জানালা দিয়ে তাকিয়ে আছেন এক কর্মী