নির্বাচিত হতে না হতেই বিক্ষোভের মুখে পড়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক, শিকাগোসহ অন্তত সাতটি বড় শহরে ট্রাম্পবিরোধী সমাবেশ ও বিক্ষোভ চলছে। ক্রমে তা বাড়ছে। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনের সড়কে বসে বিক্ষোভ-অবরোধ করছেন মার্কিনরা। ছবি: রয়টার্সওয়াশিংটনে সিয়াটলের বিক্ষোভে মাইকে স্লোগান দিচ্ছেন এক তরুণী। ছবি: রয়টার্সক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। ছবি: রয়টার্সক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকোর মার্কেট স্ট্রিটে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিতে হাজারো মানুষ নেমে এসেছেন। ছবি: রয়টার্স‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট না’—এই প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছেন এক বিক্ষোভকারী। ছবিটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে তোলা। ছবি: রয়টার্সস্ট্যাচু অব লিবার্টির শিরাবরণের আদলে তৈরি মুকুট পরে বিক্ষোভে যোগ দিয়েছেন এই তরুণী। ছবিটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে তোলা। ছবি: রয়টার্সওয়াশিংটনে সিয়াটলের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের সমাবেশ। ছবি: রয়টার্সনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্তলিকা নিয়ে বিক্ষোভে ছুটে চলেছেন মার্কিনরা। ছবিটি শিকাগো থেকে তোলা। ছবি: রয়টার্সনিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে হাজারো মানুষের বিক্ষোভ। ছবি: রয়টার্সনতুন প্রেসিডেন্টের শাসনামলের কথা ভেবে বিক্ষোভের সময় হাউমাউ করে কেঁদে ওঠেন এই নারী। ছবিটি ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্সএমনই ব্যথিত মন নিয়ে বিক্ষোভে হাজির স্কুলের শিক্ষার্থীরাও। ছবিটি ক্যালিফোর্নিয়ার বার্কলে থেকে তোলা। ছবি: রয়টার্স