প্রচণ্ড তুষার ঝড়ের পর নিউইয়র্কে এখন শান্ত শুভ্র পরিবেশ। এবার আনন্দ করার পালা। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০১৫) ব্রুকলিনের ফোর্ট গ্রিন পার্কে এমনই এক উৎসবমুখর পরিবেশে দেখা যায় ছেলে-বুড়ো সবাইকে। ছবি: রয়টার্সশুভ্র তুষারের মাঝে ছোট্ট এই শিশুটিকে স্লেজ গাড়িতে টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি কানেটিকাটের নিউহ্যাভেন থেকে তোলা। ছবি: রয়টার্সতুষারে ঢেকে আছে পথ, ঢেকে আছে সাইকেল। ছবিটি নিউইয়র্ক শহর থেকে তোলা। ছবি: রয়টার্সসাদা চশমা কিংবা পাকা দাড়ি-গোঁফ নয়, শুভ্র তুষার আটকে আছে রিচার্ড কার্ডিনালের এই মূর্তির গায়ে। ছবিটি ম্যাসাচুসেটসের বোস্টন থেকে তোলা। ছবি: এএফপিতুষারের সাদা জমিনে ছেলেবুড়ো সবাই আনন্দে মেতে উঠেছে। ছবিটি নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপিনিউইয়র্কের ম্যাটলিন মিডল স্কুলের মাঠে জমে থাকা তুষারের ওপর স্লেজিং করছে দুই শিশু। ছবি: এএফপিতুষারের শুভ্র রাজ্যে দুষ্টুমিতে মেতেছে এক ছোট্ট বাবু। ছবিটি নিউইয়র্কের স্টোনি ব্রুক থেকে তোলা। ছবি: এএফপিতুষারে ঢেকে আছে পুরো পথ, পথের ধারে থেমে থাকা গাড়ি। ছবিটি নিউইয়র্কের পূর্বাঞ্চল থেকে তোলা। তুষার ঝড়ে এই এলাকায় প্রায় ২৮ ইঞ্চি পুরু তুষার জমে আছে। ছবি: এএফপিনিউইয়র্কের ব্রুকলিনস প্রসপেক্ট পার্কে জমে থাকা তুষারে আনন্দ করতে আসা মানুষের ঢল। ছবি: এএফপিহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাঠে তুষার দিয়ে ইগলু বানাচ্ছেন দুই শিক্ষার্থী। ছবি: এএফপিনিজের পোষা কুকুরটিকে স্লেজে নিয়ে তুষারের ওপর দিয়ে হাঁটছেন এক নারী। ছবিটি নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে তোলা। ছবি: এএফপিএটা একটা গাড়ি। পুরো গাড়িটাই তুষারে ঢাকা শুধু ওয়াইপার দুটো ছাড়া। ছবিটি নিউইয়র্ক শহর থেকে তোলা। ছবি: এএফপিবেঞ্চের ওপর এ কোনো সাদা চাদর নয়, তুষার ঝড়ের কারণে জমে থাকা তুষারের স্তূপ। ছবিটি ম্যাসাচুসেটসে বোস্টনের কপলি স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপিতুষারে ঢাকা পড়ে আছে রেললাইন। ছবিটি পোর্ট ওয়াশিংটন থেকে তোলা। ছবি: রয়টার্সপথ, গাছ ও গাছের ডালাপালা তুষার জমে সব সাদা হয়ে আছে। ছবিটি ম্যাসাচুসেটসের সামারভিল থেকে তোলা। ছবি: রয়টার্স